1 Answers
এটা সাধারণত একাউন্ট পেয়ি কিংবা দাগ কাটা চেকের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মনে করেন কেউ আপনাকে আপনার পাউনা টাকার পরিবর্তে একটি চেক লিখে দিল এবং ব্যাংকে উপস্থাপনের অনুমতি দিল। আপনি সে চেক ব্যাংকে জমা করলেন। কিন্তু যার একাউন্ট থেকে আপনার একাউন্টে অর্থ স্থানান্তর হবে তার একাউন্টে অর্থ নেই। তখন ব্যাংক আপনার চেকটি ফেরত দিবে এবং মোহরাঙ্কিত করে দিবে যে একাউন্টে অর্থ স্থানান্তত্রের জন্য পর্যাপ্ত অর্থ নেই। একেই বলে চেক বাউন্স। এভাবে একই চেক তিনবার বাউন্স হলে আপনি সেই একাউন্ট হোল্ডারের বিপক্ষে চেক বাউন্সের মামলা করতে পারবেন কিংবা আইনি পদক্ষেপ নিতে পারবেন। ধন্যবাদ
3474 views
Answered