1 Answers

তৃতীয় বিশ্ব বলতে বুঝায় বিশ্বের প্রধান দুটি সামরিক জোট ন্যাটো এবং ওয়ারশ ভূক্ত নয় এমন রাষ্ট্রগুলোকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্বে শুরু হয় ঠান্ডা লড়াই। এই লড়াই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটো বাহিনী ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ারশ জোট গঠিত হয়। নেটোর সহযোগী দেশ যুক্তরাষ্ট্র,ব্রিটেন, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন তথা পশ্চিম ইউরোপ; এদের বলা হথ প্রথম বিশ্ব। আর সোভিয়েতের পক্ষে থাকা চিন, কিউবা ও তাদের সহযোগীরা হলো দ্বিতীয় বিশ্ব। কোনো পক্ষে অংশ না নেওয়া আফ্রিকা, লেতিন আমেরিকা, এশিয়া, ওশেনিয়ার দেশগুলি হল তৃতীয় বিশ্ব।[১][২] এই সময় তৃতীয় বিশ্বের দেশ গুলি গড়ে তোলে জোট নিরপেক্ষ আন্দোলন; যার নেতৃত্বে ছিলেন জহরলাল নেহেরু, সুহার্তো ও টিটো। তৃতীয় বিশ্বের এই দেশগুলির মধ্যে কিছু দেশ শিল্প উন্নয়ের পথে এগিয়ে চলেছে; এর মধ্য উল্লেখযোগ্য হল ভারত ও ব্রাজিল। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়ন অবলুপ্তির মধ্য দিয়ে ঠান্ডা লড়াই শেষ হয়।

2645 views Answered

Related Questions

Next steps