4 Answers
পাইলস্ হলো পায়খানার রাস্তার চারপাশের শিরা ফুলে যাওয়া বা মাংস বৃদ্ধি পেলে আমরা তাকে পাইলস্ বলে থাকি বা অর্শরোগ বলে থাকি। আমাদের পায়ুপথের টিস্যুগুলো যখন ফুলে যায় বিশেষ করে টয়লেট করার সময় প্রবল চাপ প্রয়োগ করলে এই পাইলস্ দেখা দেয় যেটা ব্যথাযুক্ত হতে পারে এমনকি মাঝেমধ্যে রক্তপাতও হতে পারে।
পাইলস বা অর্শ রোগঃ পথে-ঘাটে পাইলস বা অর্শ (Hemorrhoids) রোগের চিকিৎসার নিশ্চয়তাসহ টোটকা, কবিরাজি ও নানা ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসার সাইনবোর্ডের সমাহার দেখা যায়। পাইলস বা অর্শ একটি সাধারণ সমস্যা, যার সুচিকিৎসা করা হলে রোগী ভালো থাকেন।
- পায়ুপথের পরিচ্ছন্নতা বজায় রাখুন
- কুসুম গরম পানিতে দিনে কয়েকবার ভিজিয়ে নিন
- ফুলে গেলে বরফ দেওয়া যায়
- চিকিৎসকের পরামর্শে নিয়মিত মলম ব্যবহার করুন
- প্রদাহ বা সংক্রমণের দ্রুত চিকিৎসা নিন
- প্রতিদিন প্রচুর আঁশযুক্ত সবজি, ফলমূল ও খাবার গ্রহণ করবেন;
- মাংস, কম আঁশ ও বেশি চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড ইত্যাদি পরিহার করুন।
- প্রচুর তরল ও দিনে ছয়-সাত পানি পান করুন।
- কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করুন, মলত্যাগে কখনো বেশি চাপ প্রয়োগ করবেন না
- ওজন নিয়ন্ত্রণ করুন,
- নিয়মিত ব্যায়ামে কোষ্ঠকাঠিন্য কমে।
অর্শ্বরোগ (ইংরেজি: Haemorrhoids, মার্কিন ইংরেজিতে Hemorrhoids) হল পায়ূ পথে বিদ্যমান অঙ্গ রক্তনালী যা মল নিয়ন্ত্রণে সহায়তা করে।ফোলা বা প্রদাহ থেকে এগুলো রোগ সংক্রান্ত বিষয় বা পাইলস-এ পরিণত হয়। শারীরবৃত্তীয় পর্যায়ে এগুলো ধমনী-শিরা পথ এবং যোজক কলা দ্বারা গঠিত কুশনের ন্যায় কাজ করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy