2 Answers
বিয়ের পর ছেলের পক্ষে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গরিব-মিসকিনদের তৌফিক অনুযায়ী আপ্যায়ন করাকে ‘ওয়ালিমা’ বলে। বাংলায় ওয়ালিমাকে বউভাত বলা হয়ে থাকে। বিয়ের পরদিন বা পরবর্তী সময়ে সুবিধামতো নিকটতম সময়ের মধ্যে ওয়ালিমা করা বিধেয়। তবে তিন দিনের মধ্যে করা উত্তম। যেকোনো প্রকার খাদ্যদ্রব্য দিয়ে ওয়ালিমা করা যায়। ওয়ালিমা একটি ইবাদত। এক দিন ওয়ালিমা করা সুন্নত, দুই দিন ওয়ালিমা করা মুস্তাহাব, তিন দিন ওয়ালিমা করা জায়েজ। (মুসলিম: ১৪২৭)।
ওয়ালিমা করা এক গুরুত্বপূর্ণ সুন্নত। রাসুলুল্লাহ (সা.) নিজে ওয়ালিমা করেছেন এবং সাহাবিদের করতে বলেছেন। রাসুলুল্লাহ (সা.) জয়নব বিনতে জাহাশ (রা.)-কে বিয়ে করার পরদিন ওয়ালিমা করেছিলেন। (বুখারি, হাদিস নম্বর-৫১৭০)। রাসুলুল্লাহ (সা.) ছাফিয়াহ (রা.)-কে বিয়ের পর তিন দিন যাবৎ ওয়ালিমা খাইয়েছিলেন। (মুসনাদে আবু ইয়ালা, হাদিস নম্বর-৩৮৩৪)।
হজরত আনাস (রা.) বলেন, নবী (সা.) আবদুর রহমান ইবনে আওফের গায়ে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞেস করলেন, এটা কী? তিনি বললেন, আমি এক খেজুর আঁটির ওজন স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছি। রাসুল (সা.) বললেন, ‘আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুক। একটি ছাগল দ্বারা হলেও তুমি ওয়ালিমা করো।’ (বুখারি: ৫১৫৫; মুসলিম ও মিশকাত, হাদিস নম্বর-৩২১০)।
আব্দুর রহমান ইবন 'আউফ (রা.) বিয়ের পর একদিন রাসুলুল্লাহ (সা.) এর খেদমতে হাজির হলেন। তাঁর কাপড়ে হলুদের দাগ দেখে রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন "তুমি কি বিয়ে করেছ?" আব্দুর রহমান ইবন 'আউফ (রা.) বললেন "হ্যাঁ।" রাসুলুল্লাহ (সা.) আবার জিজ্ঞেস করলেন "কাকে?" আব্দুর রহমান ইবন 'আউফ (রা.) বললেন "এক আনসারী মহিলাকে।" রাসুলুল্লাহ (সা.) আবার জিজ্ঞেস করলেন "মোহর কত নির্ধারন করেছ?" আব্দুর রহমান ইবন 'আউফ (রা.) বললেন "কিছু সোনা।" অতঃপর রাসুলুল্লাহ (সা.) বললেন "একটি ছাগল দিয়ে হলেও ওয়ালিমা করে নাও।" পরবর্তিতে কিছুদিন পর রাসুলুল্লাহ (সা.) এর নির্দেশমত আব্দুর রহমান ইবন 'আউফ (রা.) ওয়ালিমার কাজটি সেরে নেন। ধন্যবাদ