আমার স্ত্রী কি প্রেগন্যান্ট কিনা?
আমার স্ত্রীর সাথে আমি নিয়মিত সহবাস করি, গত ৩ মাসের মতো আমার স্ত্রীর মাসিক বন্ধ। ২ মাস আগে প্রেগন্যান্সি কিট দিয়ে টেষ্ট করেছি এবং রেজাল্ট নেগেটিভ আসে। এরপরও আরো শিউওর হওয়ার জন্য ওর প্রসাব টেষ্ট করাই। এবং ওখানেও নেগেটিভ আসে।
তারপর নিশ্চিন্তে থেকেছি, এবং মাসিক হবে ভেবেছি কিন্তু আজকে ৩ মাস হয়ে গেলো তার মাসিক হয়না।
এখন আমি জানতে চাচ্ছি আমার স্ত্রী কি প্রেগন্যান্ট কিনা? তা কি আর কোন টেষ্টের মাধ্যমে জানা যাবে? এতোদিন মাসিক না হওয়ার কারণ কি?
2885 views
1 Answers
ওনার পিরিয়ড নিয়মিত ভাবে হয় কিনা সেটা বলেন নি। তবে যেহেতু আপনি নিয়মিত ভাবেই সহবাস করেন সেক্ষেত্রে প্রেগন্যন্সি সম্ভাবনা থেকেই যায়।তবে প্রেগন্যন্সি রেজাল্ট সঠিক কিনা সেটা যাচাইকরন করতে গাইনি চিকিৎসক এর পরামর্শে আল্ট্রান্সোগ্রাফি করুন।
তবে প্রয়োজনে আমার এই উত্তর টি দেখে(clik Hear)সঠিক সময়ে সঠিক নিয়মে আর একবার ডিজিটাল good news স্ট্রিপকাটি দিয়ে প্রেগন্যন্সি টেস্ট করে দেখুন কি রেজাল্ট আশে। যদি আবারো একই (নেগেটিভ) রেজাল্ট আশে তাহলে আল্ট্রান্সোগ্রাফি করবেন।
আপনি বললেন যে → এতোদিন মাসিক না হওয়ার কারণ কি?
আসলে এর কারন হতে পারে,
- প্রেগন্যান্ট হলে
- পিরিয়ড অনিয়মিত হলে
- হরমোন জনিত কারনে।
- PCOS হলে।
কাজেই আর একবার উক্ত নিয়মে প্রেগন্যন্সি টেস্ট করার পর রেজাল্ট নেগেটিভ হলে গাইনি চিকিৎসক এর পরামর্শে নিবেন।
আশা করি বুঝেছেন
ধন্যবাদান্তে জামিয়ার
2885 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy