অনুগ্রহ করে একটু বিস্তারিত পড়ে উত্তর দিন?
আমার ৩ বছর বয়সের ছেলে শিশুর বেশ কিছুদিন থেকে জ্বর ভালো হচ্ছিলো না, আজকে ডাক্তার কিছু ঔষধ দিয়েছেন আমি সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কোনটা কি কাজের ঔষধ এবং সেবন বিধি ঠিক আছে কি না উত্তরে জানাবেন,
কমফিল ১০০ মিলি সিরাপ ১.৫ চামচ তিন বার,
পামিক্স ৬০ মিলি সাসপেনশন ১.৫ চামচ তিন বার,
ট্রাইলক ৪ রাতে ১টি ট্যাবলেট,
ক্ল্যাভুসেফ ৭০ মিলি সাসপেনশন ----- এই ঔষধ টা নিয়ে মনে একটু সংশয় রয়েছে, ডাক্তার সাসপেনশন তৈরীর জন্য পানির পরিমান এবং কতবার খাওয়াতে হবে লিখে দিয়েছেন কিন্তু পরিমান লিখে দেন নি , পরিমান টা সেই ডাক্তারের কাছে থেকে জানতে হলে অনেকদূর যেতে হবে তাই কেউ যদি ৩ বছরের বাচ্চার জন্য কতটুকু খাওয়াবো বলে সাহায্য করেন তাহলে খুব ভালো হয়,
2774 views
1 Answers
আপনার ৩ বছরের বাচ্চার জ্বর, আছে কিন্তু বাচ্চাটির শর্দি কাশ বা শ্বাস নিয়ে কষ্ট হয় কিনা বা বুক জাম কিনা সেটা বলেন নি।তবে আপনার এ সব ঔষধের ডোজ ঠিকাছে এভাবেই খাওয়ান সমস্যা নাই।কিন্তু কমফিল ঔষধটি প্রাপ্তবয়স্ক ও ৬ বছর শিশুদের হাঁপানির চিকিৎসায় নির্দেশিত। যেহেতু আপনার শিশুর বয়স ৬ এর কম তাই ভালো হবে আপনি ১ চামচ করে খাওয়ান আর যদি আপনার বাচ্চার শ্বাস কষ্টের সমস্যা থাকে তাহলে নিশ্চিন্তে খাওয়ান সমস্যা নাই।
আর ক্ল্যাভুসেফ ৭০ মিলি সাসপেনশন এটি হলো এন্টিবায়োটিক সাসপেনশন যা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে। তবে যেহেতু এটি এন্টিবায়োটিক সাসপেনশন তাই আপনি ১ চামচ করে খাওয়ান এবং বাকি সিরাপ গুলো দেড় চামচ করেই খাওয়াবেন ।পাশাপাশি সম্ভব হলে চিকিৎসক কে কল করে জেনে নিবেন।
ধন্যবাদ।
কিছু জানার থাকলে মন্তব্য করবেন।
2774 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy