5 Answers

বিজ্ঞানের সাথে যে কল্পনার রুপ রস মিলিয়ে যে কল্পনাকাহিনী বা ফিচার তৈরি করা হয় তাকে সায়েন্স ফিকশন বলে

3720 views Answered

সাইন্স ফিকশন বলতে কল্পবিজ্ঞান বা বিজ্ঞানের উপর ভিত্তি করে লিখা উপন্যাস কে বুঝায় ।

3720 views Answered

 সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কল্পকাহিনী আধুনিক কল্পকাহিনীমূলক সাহিত্যের একটি বিশেষ ধারা, যাতে ভবিষ্যৎ বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত আবিষ্কার ও উদ্ভাবন এবং মানব সভ্যতাকে কেন্দ্র করে পটভূমি রচনা করা হয়। মানব সভ্যতা মধ্যযুগে থেকে আধুনিক যুগে প্রবেশের সময় যে বৈজ্ঞানিক বিপ্লবের সৃষ্টি হয় তার অনিবার্য ফসল ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনী। ইংরেজিতে একে “সাইন্স ফিকশন” বলা হয়। বাংলা ভাষায় প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। বাংলা বিজ্ঞান কল্পকাহিনী সাহিত্যের অগ্রদূত বলা যায় জগদানন্দ রায়কে; তিনি শুক্র ভ্রমণ নামক একটি জনপ্রিয় বই লিখেছিলেন। অন্যান্য লেখকদের মধ্যে লীলা মজুমদার, ক্ষিতীন্দ্রনারায়ন ভট্টাচার্য, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিত রায়, অদ্রীশ বর্দ্ধনের নাম প্রাসঙ্গিক। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুও একটি কল্পবিজ্ঞান গল্প লিখেছেন 'পলাতক তুফান' নামে।

3720 views Answered
  • সায়েন্স ফিকশনঃ বিজ্ঞান বিষয়ে বা বিজ্ঞান সম্মত যেকোনো কল্পকাহিনী বা কাল্পনিক কাহিনীকে সায়েন্স ফিকশন (Science fiction) বা বিজ্ঞান কল্পকাহিনী বলে। ধন্যবাদ।
3720 views Answered

বিজ্ঞান বিষয়ক কল্পকাহিনীকে সায়েন্স ফিকশন বলে।

3720 views Answered

Next steps