3 Answers
বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করবো কেন?
- বিসমিল্লাহ বলে কোন কাজ শুরু করার অর্থ এই কথা মেনে নেয়া যে আল্লাহ ক্ষমতা না দিলে আমি কাজটি করতে পারতাম না। অর্থাৎ আল্লাহ অসীম ক্ষমতাবান তা স্বীকার করে নেয়া।
- মহান রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করব।
- বিসমিল্লাহ শব্দের মধ্যে আল্লাহ আছে, সুতরাং বিসমিল্লাহ বলা হলে আল্লাহর নাম সরণ করা হয়।
- বিসমিল্লাহের মাধ্যমে আল্লাহর রাসুল (সাঃ) পবিত্র কুরআনের সুরাহসমুহ পার্থক্য করেছেন।
- আমাদের নবী যেকোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করতেন।
- বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহ তায়ালা সাহায্য করেন, কাজে ধৈর্য বেড়ে যায়, কাজে সফলতা আসে।
বিসমিল্লাহ পাঠ করার গুরুত্বপূর্ণ আমলসমূহঃ
দুনিয়ার বুকে প্রথম মানুষ আগমন করেছিলেন হজরত আদম (আ.)। তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, নবী ছিলেন।
তার পর দুনিয়ার বুকে বহু নবী ও রাসূলের আগমন ঘটেছে। তাদের সঙ্গে পাঠানো হয়েছে শরীয়ত বা বিধিবিধান। কারো বেলায় পূর্বের নবীর বিধিবিধান বলবৎ থাকতো। তবে দুনিয়ার বুকে রাসূল হিসেবে যাদের প্রেরণ করা হয়েছে, তাদের সকলকে নতুন শরীয়ত দেয়া হয়েছে। এখান থেকে আমরা নবী ও রাসূলের মাঝে পার্থক্য বুঝতে পারি। নবী হচ্ছেন এমন ব্যক্তি, যাকে নতুন শরীয়ত দেয়া হতে পারে, আবার নাও দেয়া হতে পারে। রাসূল হচ্ছেন, যাকে নতুন শরীয়ত দেয়া হয়েছে। নবীগণের মাঝে রয়েছে মর্যাদাগত পার্থক্য। আল কোরআনে বলা হয়েছে-
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِّنْهُم مَّن كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ
অর্থ: এই রাসূলগণ-তাদের কতককে কতকের ওপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তাদের মধ্যে কেউ তো এমন, যার সঙ্গে আল্লাহ তায়ালা কথা বলেছেন এবং কাউকে বহু মর্যাদায় উন্নীত করেছেন। (সূরা: বাকারা: ১৫৩) পার্থক্যের বহু দিক রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, কারো শরীয়তকে আল্লাহ তায়ালা সহজ ও আসান করে দিয়েছেন। অল্প আমলে বেশি নেকি লাভের পথ উম্মোচন করেছেন কারো কারো ক্ষেত্রে। সৌভাগ্যবান মুসলিম উম্মাহ। উল্লেখিত দুটি বৈশিষ্ট্যই ইসলামি শরীয়তে রয়েছে। ইসলাম হচ্ছে সহজ ব্যবস্থা, এখানে কঠোরতার কোনো স্থান নেই। বরং যে কঠোরতা করবে সে সঠিক পথ থেকে বিচ্যুত হবে। নবী করীম (সা.) বলেন-
عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم قال : ( إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة
আবু হুরাইরা (রা.) এর সূত্রে বর্ণিত, রাসূল (সা.) বলেন, ইসলাম হচ্ছে, সহজ একটি ব্যবস্থা। দীনের ব্যাপারে কঠোরতা করে কেউ সফল হতে পারেনি। অতএব, তোমরা মধ্যপন্থা অবলম্বন কর এবং পরস্পর মিলেমিশে থাক। কম আমলে বেশি নেকির সুসংবাদ দাও। তোমরা আল্লাহর কাছে সকাল, সন্ধা ও রাতের শেষাংশে সাহায্য চাও। (সহীহ বুখারী-৩৯)
ইসলাম হচ্ছে কম আমলে বেশি নেকি লাভের ধর্ম। এ প্রসঙ্গে হাদীস বর্ণিত হয়েছে। নবী করীম (সা.) বলেন, ‘দুনিয়ায় তোমাদের থাকার সময় পূর্ববর্তীদের তুলনায় খুবই কম। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সময়কে যদি এক দিন ধরা হয় তাহলে অন্যদের সময় হচ্ছে, দিনের ফজর থেকে আসর পর্যন্ত আর তোমাদের সময় হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত (তবে তোমাদের আমলের পাল্লা ভারী হবে)।
ইহুদি ও খ্রিস্টানদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায়, যে কিছু কর্মচারী নিয়োগ দিয়ে, তাদের বেতন ঠিক করে। বেতন ঠিক করার পদ্ধতি অনেকটা এ রকম যে, মনিব কর্মচারীদেরকে বলে, ফজর থেকে যোহর পর্যন্ত এক কিরাতের (তৎকালিন সময়ের মুদ্রা) বিনিময়ে কে কাজ করে দিবে? ইহুদিরা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর মনিব বলে, যোহর থেকে আসর পর্যন্ত ওই পরিমান টাকার বিনিময়েই কে কাজ করে দিবে? তখন খ্রিস্টানরা রাজি হয়। তারপর সে মুসলমানদের উদ্দেশ্যে বলে, তোমরা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে আর বিনিময়ে পাবে দুই কিরাত পরিমান মুদ্রা। এ কথা শুনে অন্যরা বলে ওঠে, আমরা বেশি কাজ করে, কম বিনিময় পেয়েছি। তাদের কথা শুনে মনিব বলে, আমি কি তোমাদের উপর জুলুম করেছি? কর্মচারীরা বলে, না। তারপর মনিব বলে, এটা আমার অনুগ্রহ, আমি যাকে ইচ্ছা দান করি। (সহীহ বুখারী-৪৭৩৩)
ইসলাম হচ্ছে সহজ ও কম আমলে বেশি নেকি লাভের ধর্ম। এর দৃষ্টান্ত হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লার আমল। সহজ শব্দ কিন্তু এর দ্বারা লম্বা সময় পর্যন্ত আল্লাহর যিকির না করেও যিকিরের ছওয়াব লাভ করা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy