ছাত্রীকে বিয়ে করা কতটা যুক্তিগত?
আমি সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরী খুজচ্ছি। এমন সময় আমার ছাত্রীর পরিবার থেকে ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব পাই। কিন্তু আমার এমন কোনো ইচ্ছা ছিলো না। আমি ছোট থেকে তাকে পড়িয়েছি(প্রায় ৭বছর ধরে পড়াচ্ছি) সে এইবার HSC পরীক্ষা দিবে। কিন্তু আমার কথা হচ্ছে ওদের এলাকার আশে পাশে সবাই জানে আমি ওর স্যার। তাই অনেকেই স্যার বলেই ডাকে। হঠাৎ তার পরিবার আমাকে বিয়ের কথা বললো। কিন্তু আমি যদি বিয়ে করতে যাই আশেপাশের অনেকে আমাকে খারাপ ভাবতে পারে। যদিও আমাদের মধ্যে সম্পর্ক ছিলো শুধু শিক্ষক-ছাত্রী। এছাড়া কখনোই অন্য কিছু আমি চিন্তা করি নাই। হঠাৎ যদি বিয়ে করি তাহলে কতটা যুক্তিগত হবে? আর ছাত্রী আমার থেকে ৮বছরের ছোট। এখন বুঝতে পারছি না কি করবো। কেউ একটু পরামর্শ দিবেন।
3 Answers
লোকে কি বলল সেটা একজন মুসলমান হিসেবে বিবেচ্য নয়। একজন মুসলমান হিসেবে বিবেচ্য হবে সেই মেয়েকে বিয়ের বৈধতা আল্লাহ তাআলা দিয়েছেন কিনা, যদি বিয়ের বৈধতা থাকে এবং আপনার পরিবার সম্মতি প্রদান করে এবং আপনার পছন্দ হয় তবে আল্লাহর নাম নিয়ে দিল্লিকা লাড্ডু ভক্ষন করুন। ধন্যবাদ
আপনি refer করেছেন যে আপনার বিয়ের ব্যাপারে কোন ইচ্ছা নেই। সুতরাং, ইচ্ছার বিরোধী হয়ে কোন কাজ করা ঠিক নয়। তবে আপনি চাকরি পেয়ে গেলে যদি আপনার ভালো লাগে তাহলে বিয়ে করে নিতে পারেন। নিজ ইচ্ছা অনুযায়ী।
এখন বিয়ে করলে আপনি criticism এর কবলে পড়তে পারেন। যেহেতু আপনি শিক্ষক ও সে আপনার ছাত্রী ছিল। আশে পাশের লোকজনও জানে যে আপনি তার শিক্ষক ছিলেন এবং সে আপনার ছাত্রী ছিল। এক্ষেত্রে লোকদের criticize করার সম্ভাবনা বেশি। যা আপনার ভালো নাও লাগতে পারে।
(My point of view) যদিও বিয়ে আপনার ব্যাক্তিগত ব্যাপার তবে আমার মতে আপনার বিয়ে না করাই ভালো৷ যেহেতু আপনি এখনও চাকরি খুঁজে পান নি। আপনার এই বিয়েতে কোন ইচ্ছা নেই। আপনার ছাত্রীয় একজন HSC student সামনেই তার পরিক্ষা। সুতরাং, আপনার বিয়ে না করাই ভালো৷
সব কিছু ঠিকঠাক থাকলে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে করতে পারেন, বিয়ের আগে যেমন আল্লাহ রিযিক দিয়েছেন বিয়ের পরও দিবেন ইনশাআল্লাহ,
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy