উহুদের যুদ্ধের ঘটনাটি একটু বর্ণনা করুন?
2 Answers
বস্ত্তত কুরাইশ গোত্রের হাশেমী ও উমাইয়া শাখা দুটির পুরানো দ্বন্দ্ব নতুন মাত্রা লাভ করার কারণে উহুদের যুদ্ধ অবধারিত হয়ে পড়েছিল* যুদ্ধের ঘটনা ঃ আবু সুফিয়ান ৬২৫ খ্রিষ্টাব্দে ৩০০ উষ্ট্রারোহী ও ২০০ অশ্বারোহীসহ ৩০০০ সশস্ত্র সৈন্য নিয়ে মদিনায় পাঁচ মাইল পশ্চিমে উহুদ উপত্যকায় সমবেত হলে অনিচ্ছা সত্যেও হযরত মুহাম্মদ সঃ ১০০ জন বর্মধারী ৫০ জন তীরন্দাজসহ মাত্র ১০০০ জন মোজাহিদ বাহিনী নিয়ে শত্রুর মোকাবিলা করার সিদ্ধান্ত গ্রহন করেন ঃ পথিমধ্যে মোনাফেক সর্দার আব্দুল্লাহ বিন উবাই তার ৩০০ জন অনুচরসহ দলত্যাগ করলে শেষ মাত্র ৭০০ জন মুসলিম যোদ্ধা এ যুদ্ধ এ যুদ্ধা এ যুদ্ধ অংশগ্রহন করেন ঃ যুদ্ধের প্রথমদিকে মুসলমানরা সাফল্য লাভ করতে থাকে ঃ কিন্তু যুদ্ধের প্রায় শেষদিকে মুসলিম বাহিনীর বিশৃঙ্খলার সুযোগে দুর্ধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে অতর্কিত আক্রমন করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং দ্রুত পলায়নে বাধ্য করে ঃ এই যুদ্ধে বীরকেশরী হযরত আমীর হামজা রাঃ সহ ৭০ জন মুসলিম যোদ্ধা শহীদ হন ঃ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা রাঃ এর হৃৎপিন্ড চর্বণ করে ভক্ষণ করে নিষ্ঠুরতার পরিচয় দেয় ঃ অনেক সাহাবা উহুদের যুদ্ধে আহত হন ঃ
ইসলাম প্রচার শুরু করার পর মুহাম্মাদ (সা) তার নিজ কুরাইশ বংশীয়দের কাছ থেকে প্রতিবাদের সম্মুখীন হন। নির্যাতনের ফলে একপর্যায়ে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরতকরে। এরপর মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত বদরের যুদ্ধেকুরাইশরা পরাজিত হয়।
বদরের যুদ্ধে মক্কার কয়েকজন প্রধান গোত্রপ্রধান নিহত হন। ক্ষয়ক্ষতির কারণে নেতৃস্থানীয়রা প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয়। মুসলিমরা যাতে তাদের দুঃখদুর্দশা সম্পর্কে বুঝতে না পারে সেজন্য নিহতদের শোক প্রকাশ এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ আদায় নিয়ে তাড়াহুড়া করতে নিষেধ করা হয়। আরেকটি যুদ্ধের জন্য পুনরায় প্রস্তুতি শুরু হয় এবং এতে ইকরিমা ইবনে আবি জাহল, সাফওয়ান ইবনে উমাইয়া, আবু সুফিয়ান ইবনে হারব ও আবদুল্লাহ ইবনে রাবিয়াহ অগ্রগামী ছিলেন।
যুদ্ধের খরচ মেটানোর জন্য আবু সুফিয়ানের যে কাফেলাটি বদরের সময় রক্ষা পেয়েছিল তার সমস্ত সম্পদ বিক্রি করে দেয়া হয়। এই কাফেলায় যাদের মালামাল ছিল তারা এতে সম্মতি দেয়। এই সম্পদের পরিমাণ ছিল এক হাজার উট এবং পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা। যুদ্ধে অংশগ্রহণের বিভিন্ন অঞ্চলের গোত্রগুলির প্রতি কুরাইশদের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy