প্লিজ ভেতরে দেখে উত্তর দিন?
মনে করুন ক এবং খ দুইটা কম্পিউটার এখন আমি ক এর হার্ডডিস্ক এ উইন্ডোজ ইন্সটল করে সেই হার্ডডিস্ক টা খুলে নিয়ে যদি খ কম্পিউটারে লাগাই তাহলে কি নতুন করে উইন্ডোজ দেয়া লাগবে? না যেটা ক এ দিয়েছি ওইটাই চলবে?
1 Answers
সম্ভবত দুটো পিসির Configuration যদি একই রকম হয় তাহলে আর নতুন করে Windows সেটাপ করা লাগবে না। কিন্তু দুটোর Hardware (RAM, Hard Disk, Motherboard) যদি বেশি মাত্রায় ভিন্ন হয় তাহলে আবার নতুন করে সেটাপ দেয়া লাগতে পারে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বললাম। আমার পুরনো পিসি ছিল কোর আই 3। নতুন পিসি নিলাম কোর আই 5। নতুনটার সব কিছু আপগ্রেড ছিল। শুধু হার্ড ডিস্ক টা কিনিনি। পুরনো হার্ডডিস্ক উইন্ডোজ সহ নতুনটাতে লাগানোর পর প্রথমে অনেক সময় নিয়ে Lock Screen টা আসে। এরপর Windows Password দিয়ে Enter দিলাম। কিন্তু শুধু ঘুরতে থাকে ডিসপ্লে আসে না। পরবর্তীতে আবার সেটাপ দেবার পর ঠিকমত রান করে। এখন আপনি আপনার পিসির হার্ড ডিস্ক অন্যটায় লাগিয়ে দেখুন কি হয়। মন্তব্যে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy