প্রায় সময় মাথা ব্যাথা থাকে এবং হা করলে মাথার দুপাশে চাপ লাগে?
1 Answers
Continuously এমন ব্যাথা করতে থাকলে আপনাকে ভাল কোন সাইকিয়াট্রিস্ট এর পরামর্শ নেওয়া উচিত । এমন মাথাব্যাথা অনেক কারণ হতে পারে যেমনঃ কোন বিষয়ে দুশ্চিন্তা, সাইনোসাইটিস, মাইগ্রেইন, চোখের কোন সময়, ব্রেইন টিউমার এছাড়ও মস্তিষ্কের সমস্যা জনিত কারণে মাথায় ব্যাথা হতে পারে। আপনি প্রাথমিক ভাবে উষ্ণ গরম পানিতে স্নান করে নিন। এরফলে শরীর সতেজ হয়ে উঠে এবং মাথা ব্যাথা কিছুটা দূর হয়। তবে মাথায় ঠান্ডা পানি ঢালতে পারেন। এর ফলে মাথা ব্যাথা কিছুটা দূর হয়। আদা ও তেজ পাতা মিশিয়ে রং চা পান করতে পারেন। রং চা পান করলে শরীরের ক্লান্তি দূর হয় এবং শরীর সতেজ করে তুলে, মাথা ব্যাথা দূর করতেও কার্যকরী। এর মাধ্যমে আপনি কিছুটা উপকারিতা পাবেন। মলম নিয়ে হালকা কপালে ম্যাসাজ করতে পারেন। ম্যাসাজ করলে মাথা ব্যাথা সহজেই দূর হয়ে যাবে। এর জন্যে আপনি Icy Cool Max মলম ব্যবহার করতে পারেন। কিছুটা উপকার পাবেন। আমার মতে সবচেয়ে ভালো হয় ঘুমিয়ে পড়লে। ঘুমিয়ে পড়লে আমাদের brain relief পায় সে জন্যে কয়েক ঘন্টা মাথা ব্যাথা করলে ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আইস প্যাক কিনে কপালে লাগিয়ে রাখতে পারেন। কোন ফার্মেসীতে আইস প্যাক কিনতে পারেন। আইস প্যাক ফ্রিজে রেখে কয়েক ঘন্টা রেখে কপালে লাগিয়ে নিবেন অনেকটা আরাম পাবেন। যেহেতু আপনার দীর্ঘ দিন ধরে সমস্যা তাহলে আপনার দ্রুত সময় নষ্ট না করে একজন ডাক্তারের পরামর্শ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy