গলার ভেতরে ফুটকো?
আমার গলার উপরের দিকে ঠিক গলার প্রথম ভাগে ভেতরে দুটো ছোট্ট হলুদ রংয়ের ফুস্কুড়ি টাইপের উঠেছে। খুব রিসেন্টলি যেটা আমি লক্ষ্য করলাম। কিন্তু আপাতত কোনো ব্যাথাও হচ্ছে না বা কোনো অনুভুতিও হচ্ছে না। এ ব্যাপারে জানতে চাচ্ছিলাম
2869 views
1 Answers
কোন ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে এমনটা হয়েছে।ধীরে ধীরে পুরো মুখ ছড়িয়ে পড়লে সমস্যা হতে পারে।তাই এখনই ব্যবস্হা নিন।আপনি প্রতিদিন দিনে দুইবেলা দাঁত ব্রাশ করুন।পারলে মাউথওয়াশ দিয়ে মুখ কুলি করুন।এছাড়াও আদা ও রসুন চিবান প্রতিদিন।এতে থাকা এন্টিফাঙ্গাল ও এন্টিব্যাকটেরিয়াল উপাদান এসব জীবাণুর বিরুদ্ধে লড়াই করবে।তাছাড়া আপনি কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করুন।দিনে দুইবার।দেখেন কি হয়।না হলে একজন ডেন্টিস্ট এর পরামর্শ নিন।
2869 views
Answered