জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়?

আমি ইন্টারে পড়ি। আমার জন্মসনদে ভুল থাকার কারণে নতুন করে জন্ম নিবন্ধন হবে। এজন্য আমি ইউনিয়ন পরিষদে কি কি কাগজপত্র নিয়ে যাবো?
2932 views

3 Answers

আপনার বর্তমানে যে জন্ম সনদ আছে সেটা নিয়ে গেলেই হবে

2932 views Answered

নিবন্ধিত ব্যক্তি আবার নতুন করে নিবন্ধন করা একধরনের অপরাধ । তাই আপনার বর্তমান নিবন্ধনটি সংশোধন করতে নামের ক্ষেত্রে শুধু আপনি গেলেই হবে আর বয়সের ক্ষেত্রে আপনার বয়স প্রমানিত হবে এমন কাগজপত্র যেমন আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ কিংবা মার্কশীট এবং বর্তমান জন্মসনদটি নিয়ে আপনার নিটকস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করুন ।

2932 views Answered

এ ক্ষেত্রে আপনার জন্ম সনদটি সংশোধন করতে হবে। তাই আপনাকে আপনার ssc/jsc সনদ পত্র/আপনার হাই স্কুল থেকে একটা প্রত্যয়ন পত্র আনবেন। পরিশেষে এগুলোর সাথে আপনার জন্ম সনদ সহ ইউনিয়ন পরিষদে যান। তাহলে তারা আপনার জন্য আবেদন করবে।

2932 views Answered

Related Questions

Next steps