কেউ যদি বিদেশ যায় হালাল রুজির জন্য ,তারপর কোন কারনে এক্সিডেন্ট বা দুর্ঘটনায়?
মারা যায় ,তবে কি সে শহীদ ?
রেফারেন্স সহ জানাবেন
জাযাকাল্লাহ
আর কি কি কারনে মারা গেলে শহীদ বলে গন্য হবে জানাবেন
2528 views
1 Answers
-
যেকোনো এক্সিডেন্টে মারা গেলে শহীদ. সে চাই দেশে হোক বা বিদেশে। তবে এক্ষেত্রে সে যে কাজে বিপদগ্রস্ত হয়ে নিহত হলো তা দেখতে হবে! যদি তা জায়েজ হয় তাহলে সে শহীদি মর্যাদা পাবে।
-
أن جابر بن عتيك أخبره :أن رسول الله صلى الله عليه و سلم قال الشهداء سبعة سوى القتل في سبيل الله المطعون شهيد والغرق شهيد وصاحب ذات الجنب شهيد والمبطون شهيد والحرق شهيد والذي يموت تحت الهدم شهيد والمرأة تموت بجمع شهيد
-
হযরত জাবের বিন আতীক রাঃ থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে। ১-মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। ২-পানিতে নিমজ্জিত শহীদ। ৩-শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ। ৪-পেটের রোগ মৃত্যুবরণকারী শহীদ। ৫-আগ্নিদগ্ধ ব্যক্তি শহীদ। ৬-যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায় সেও শহীদ। ৭-সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীও শহীদ। {মুয়াত্তা মালিক, হাদিস নং-৫৫৪, ৮০২, আল মু’জামুল কাবীর, হাদিস নং-১৭৮০, সহীহ কুনুজু সুন্নাতিন নাবাবিয়্যাহ, হাদিস নং-২৩}
2528 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy