5 Answers

বিস্ময় সম্পর্কে কি কি জানি বিস্তারিত লিখতে গেলেতো একটা এনসাইক্লোপিডিয়া তৈরি হয়ে যাবে। তার চেয়ে ভালো অতি সংক্ষেপে কিছু বলি- ফার্স্ট অফ অল, বিস্ময় বাংলাদেশের ব্যাস্ততম সাইটগুলোর একটি, তা সত্ত্বেও এটি খুবই সুনিয়ন্ত্রিত একটি সাইট। সবচেয়ে বড় বাংলা প্রশ্নোত্তর সাইট, এটা কে না জানে!? বিস্ময় স্বয়ংসম্পূর্ণ, আপনি গুগল/ফেসবুক/টুইটার নিয়া সমস্যায় পড়েন, বিস্ময়ে আসতে হবে বা সার্চিং এ যেতে হবে। কিন্তু বিস্ময় নিয়ে সমস্যায় পড়েন, সমাধান বিস্ময়েই আছে। এই সাইটের সকলের জানার ইচ্ছা পূরণ করে, নিরাশ ব্যাক্তিকে আশা দেয়, কিংকর্তব্যবিমূঢ়কে গাইডেন্স দেয়, পথভ্রষ্ট কে পথ দেখায়, ছাত্রকে শিক্ষা দেয়, অজ্ঞকে বিজ্ঞ করে আরও কত কি করে সবটা নাইবা বললাম। বিস্ময় একজন অভদ্র, গেয়ো, আনস্মার্ট, বিশৃঙ্খল মানুষকে খুব অল্প সময়ে ভদ্র, এডভান্স, স্মার্ট ও সুশৃঙ্খল করে ফেলতে পারে। এটা হয়তো সবাই বুঝেনা, কিন্তু আমি বিস্ময়ের আনাচে কানাচে ঘুরে বেড়াই, আমি দেখিছি কোথায় কে কেমন ছিলো আর কিছুদিন বিস্ময়ে একটিভ থাকার পর কেমন হয়েছে। একজন নবাগত সদস্যকে বিস্ময় কতটা কেয়ার করে সেটা আমরা বিশেষ সদস্যরা ছাড়া বাকিরা হয়তো বুঝেননা, তাকে ঠাণ্ডামাথায় ভুল ধরিয়ে দেয়া, চুপি চুপি ভুল সংশোধন করে দেয়া, তার হাজারটা না বুঝার ব্যাপারকে সুন্দর করে বুঝিয়ে দেয়া ইত্যাদি। নিম্নভোট, সতর্ক করার ব্যবস্থা ও সেগুলো বিশেষ সদস্য কর্তৃক রিভিউ করার সিস্টেম থাকায়, ভুল করেও কখনো ভুল/অযৌক্তিক প্রশ্নোত্তর বিস্ময়ে স্থায়ী হয়না। বিস্ময়ের প্রতিষ্ঠাতা, ডিজাইনার, সমন্বয়ক, সম্পাদক, বিশেষজ্ঞ, নিবন্ধিত সদস্য এই পদগুলোর মধ্যে ক্ষমতাভিত্তিক সামান্য কিছু পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্যই নেই। একজন সাধারণ সদস্য ভুল করলে যেমন তাকে সতর্ক --> ব্লক করা হয় তেমনি বিশেষ সদস্যদেরও ভুল করামাত্র সতর্কতা, ডিমোশন ও ব্লক পর্যন্ত করা হয়। উল্লেখ্য যে আমাদের প্রশাসক পদে থাকা "শিমুল" ভাইয়ের একাউন্ট পর্যন্ত ব্লক করা হয়েছিলো ভুল উত্তর দেয়ায় :p বিস্ময় কিছু অনন্য নীতিমালা দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে যেখানে সবাই সবার সহযোগী, সহকর্মী, সহপাঠীর মত মিলেমিশে থাকতে বাধ্য। পারস্পরিক ক্ষমতা বা অন্যকোন বৈষম্য যে একদমই নেই তার প্রমাণ দেখা যায় যখন একজন সাধারণ সদস্য সরাসরি একজন বিশেষ অভিজ্ঞ সদস্যের উত্তরে তথ্যসূত্র চান, তার উত্তরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিস্ময়ে এডমিন প্যানেলের মধ্যে যোগসূত্র স্থাপন, তাদের জন্য একটা উন্মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। যেখানে সবাই সম্মিলিত ভাবে নতুন সিদ্ধান্ত গ্রহণ, পুরনো সিদ্ধান্ত বাতিল করার মতো কাজ করতে পারেন। একজন সদ্যপ্রমোশন পাওয়া সদস্যকে দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে পারেন। কনফিউশন, মিসকন্সেপ্ট মিলেমিশে ডিসকাস করতে পারেন। -আর লিখবোনা। যারা এতটুকু পড়েছেন তাদের আর বিশেষ কিছু জানার থাকতে পারে বলে মনে হয়না। ফাইনালি একটা কথা। এই সাইটের নাম " বিস্ময়! " আর নামের মতই যে কাউকে বিস্মিত করে দেয়ার অস্বাভাবিক ক্ষমতা রয়েছে এর, তা যে এই মুহুর্তে যোগ দিয়েছে তার বেলায় হোক কিংবা যে একদম শুরু থেকে আছে তার বেলাই হোক না কেনো। It is the most unique, most useful & bestest site ever made in Bengali..... & always will be!!!!!!! Copy

2903 views

বিস্ময় অ্যানসারস একটি অনলাইন কমিউনিটি। কমিউনিটিতে সদস্যরা গুরুগম্ভীর থেকে হালকা - যেকোন বিষয়ে প্রশ্ন ও প্রশ্নের উত্তর দিতে পারে। অনলাইন কমিউনিটি হওয়ায় এই সাইটটি বিভিন্ন মতের মানুষের মিলনস্থল হবে - এটাই স্বাভাবিক। তাই কমিউনিটির শৃঙ্খলার জন্য সকল সদস্যকেই কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। সকল সদস্য যাতে বিস্ময় অ্যানসারস কমিউনিটিকে সবার জন্য নিরাপদ ও সমৃদ্ধ করতে পারেন। সে সাহায্য করাই নিয়মকানুনগুলোর মূল উদ্দেশ্য। বিস্ময় অ্যানসারস কমিউনিটি আশা করে, এখানকার প্রতিটি সদস্য নিজেদের সততা, শালীনতা ও সম্মানবোধ বজায় রেখে নিয়মকানুনগুলো যথাযথভাবে মেনে চলবেন। কোন সদস্য কমিউনিটির নিয়মকানুনগুলো অমান্য করলে, তার বিরুদ্ধে কমিউনিটির প্রশাসন বোর্ড এক বা একাধিক ব্যবস্থা নিতে পারেন। এমনকি কোন রকম সতর্কীকরণ নোটিশ ছাড়া তার সদস্যপদ চিরদিনের জন্য বাতিলও করে দিতে পারেন।


বিস্ময় সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন ।

2903 views

বিস্ময় অ্যানসার একটি অনেক সুন্দর ওয়েবসাইট। এই ওয়েবসাইটি শিক্ষামূলক বিনোধনমূলক তথ্য জানাযায়। এই ওয়বসাইটি বাংলাদেশি একটি ওয়েবসাইট এটি সমপূণ বাংলাদেশি মেধা দিয়ে তৈরি করা হয়েছে।

2903 views

আরো জানতে এই প্রশ্ন টি দেখুুুন।। 



2903 views

বিস্ময় অ্যানসারস একটি অনলাইন কমিউনিটি। কমিউনিটিতে সদস্যরা গুরুগম্ভীর থেকে হালকা - যেকোন বিষয়ে প্রশ্ন ও প্রশ্নের উত্তর দিতে পারে। অনলাইন কমিউনিটি হওয়ায় এই সাইটটি বিভিন্ন মতের মানুষের মিলনস্থল হবে - এটাই স্বাভাবিক। আরো জানতে এখানে ক্লিক করুন


2903 views

Related Questions