দুই/তিন মাস পরপর স্ত্রীর সাথে মিলিত হই এর জন্য কি বাচ্চা না নেয়া পর্যন্ত পিল খেতে হবে?

আমি চাকুরি করি আমার স্ত্রী গ্রামে থাকে তো আমি প্রায় দুইমাস বা তিন মাস পরপর স্ত্রী সহবাস করি এর জন্য কি বাচ্চা না নেয়া পর্যন্ত একটানা পিল খাওয়াতে হবে? নাকি যে মাসে মিলন করবো সেই পিরিয়ড থেকে শুরু করে পরবর্তী পিরিয়ড পর্যন্ত ফেমিকন খেলেই হবে? অর্থাৎ এক পিরিয়ড থেকে আরেক পিরিয়ড পর্যন্ত মিলিত না হলে কি সে মাসে ফেমিকন বা পিল সেবন করতে হবে?
2783 views

1 Answers

যেহেতু আপনি ২/৩ মাস পর পর সহবাস করবেন তাহলে সহবাসে কনডম নিন। আর  ২/৩ মাস পর পর সহবাসের জন্য স্বল্পমেয়াদী পিল বা ইমার্জেন্সি পিল খেতে হবে না। সহবাসে কনডম নিলেই যথেষ্ট।

যদি ফেমিকন খেতে চান তাহলে মাসিকের ২য় দিন থেকে খাওয়া শুরু করতে হবে যত দিন বাচ্চা নিবেন না ততদিন নিয়ম অনুযায়ী নিয়মিত ভাবে পিল খাবে। ফেমিকন পিলের খাওয়ার নিয়ম (এখানে ক্লিক করুন)
আপনার প্রশ্ন→এক পিরিয়ড থেকে আরেক পিরিয়ড পর্যন্ত মিলিত না হলে কি সে মাসে ফেমিকন বা পিল সেবন করতে হবে?
উত্তর→  না পিল খেতে হবে না। মনে করুন এই মাসে মাসিক হলো আর মাসিক শেষ হওয়ার পর  মিলন না করলে এবং পরবর্তীতে আবার মাসিক হলে পিল খাবে না। অর্থাৎ  এ মাসের মাসিক থেকে পরবর্তী মাসিক পর্যন্ত মিলন না করলে ইমার্জেন্সি  পিল খাবে না 
তবে হ্যা যদি আপনি স্বল্পমেয়াদী ফেমিকন পিল খাওয়ান তাহলে সহবাস করেন বা না করেন না কেনো, এই ফেমিকন পিল নিয়মিত ভাবে ২১ দিন খেতেই হবে এই ফেমিকন পিল বাদ দিয়ে দিয়ে খাওয়া যাবে না।  যদি ফেমিকন পিল খাওয়াতে চান তাহলে মাসিকের ২য় দিন থেকে প্রথম পিল থেকে নিয়মিত তির চিহ্ন দেখে বাকি পিল খাওয়ান খাওয়ার নিয়ম পাতার প্যাকেট এর ভিতরে পাবেন। বা স্বাস্থ্য সেবা ক্লিনিকে যান সেখানে বুঝে নিন।
আশা করি বুঝতে পারছেন।
ধন্যবাদ। 
2783 views Answered

Related Questions

Next steps