আমি একটা বইয়ে পেয়েছি?

মা বাবা যা বলে তা শুনতে হবে। এমনকি তারা যদি দুনিয়া ত্যাগ করতে বলে তবে তাইই করতে হবে। এটা কিভাবে সম্ভব।এটার ব্যাখ্যা কি? আমি এর বিরোধীতা করছি না। শুধু ব্যাখ্যা জানতে চাইছি।
2603 views

2 Answers

মা বাবা যদি কোন বৈধ কাজে আদেশ করে বা বলে তা শুনতে হবে।


তারা যদি দুনিয়া ত্যাগ করতে বলে তবে তাই করতে হবে এটা অসম্ভব। কেননা, অবৈধ কাজে পিতামাতার অনুগত্য করা জায়েয নেই।


পিতামাতার অনুগত্য করা ওয়াজিব। কিন্তু অবৈধ কাজে তাদের অনুগত্য করা বৈধ নয়। পিতামাতা যদি দুনিয়া ত্যাগ অর্থাৎ আত্মহত্যা করতে বলে তাহলে সে সব কাজে তাদের অনুগত্য করা বৈধ নয়। মহান আল্লাহ বলেন,


আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎব্যবহার করতে নির্দেশ দিয়েছি, তবে ওরা যদি তোমাকে আমার সাথে এমন কিছুকে অংশী করতে বাধ্য করে , যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মান্য করো না । আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন , অতঃ পর তোমরা যা কিছু করেছ আমি তা তোমাদেরকে জানিয়ে দেব। (সুরা আনকাবুতঃ ৮)


তোমার পিতামাতা যদি তোমাকে আমার অংশী করতে পীড়াপীড়ি  করে, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মান্য করো না, তবে পৃথিবীতে তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো এবং যে ব্যক্তি আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন কর, অতঃ পর  আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন  এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে অবহিত করব। (সুরা লুকমানঃ ১৫)


আর  মহানদী (সাঃ) বলেন, স্রষ্টার অবাধ্যতা করে কোন সৃষ্টির আনুগত্য নেই। (মুসনাদে আহমদ)


2603 views Answered

কি পেয়েছিস ঘোড়ার ডিম?

2603 views Answered

Related Questions

Next steps