3 Answers
কাবা শরীফের পূর্ব দিকে সাফা ও মারওয়া নামক দুটি পাহাড় আছে । এই দুটি উত্তর-দক্ষিণে আছে । অর্থ্যাৎ মারওয় উত্তর দিকে ও সাফা দক্ষিণ দিকে।হযরত ইব্রাহিম (আঃ) তাঁর স্ত্রী হযরত হাজেরা ও হযরত ইসমাইলকে আল্লাহর আদেশ অনুযায়ী এই দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে রেখে গিয়েছিলেন । অতি অল্প সময়ের মধ্যেই তাঁদের সঙ্গের পানি নিঃশেষে ফুরিয়ে যায় । তারপর পানির সন্ধানে হযরত হাজেরা (আঃ) এ পাহাড়দ্বয়ের মধ্যস্থলে সাতবার ছুটাছুটি করেন । তাঁর এই করুণ স্মৃতিকে অমর খমকরে রাখার জন্য আল্লাহ হাজীদের উপর এ পাহাড়ের মধ্যে ছুটাছুটি করা ওয়াজিব করে দিয়ছেন । পাহাড়দ্বয়ের মধ্যস্থলে এই ছুটাছুটি করাকে "সাঈ" বলে ।
3249 views
Answered
সাঈ একটা আরবি শব্দ।যার অর্থ দৌড়ানো,দ্রুত হাঁটা।সাঈ করা হয় সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে।তখন সাঈ শব্দ বহুল ব্যবহার করা হয়।
3249 views
Answered