2 Answers

সৎ কাজের আদেশ দেয়া ও মন্দ কাজে নিষেধ করা। 


সূরা আলে ইমরান : ১১০
2825 views Answered

সামাজিক অবক্ষয়, বা ফিতনার সময় করণীয়ঃ-

  • দ্বীনের সাথে বেশি করে যুক্ত থাকা।
  • বাইরের লোকদের সংশ্রব এড়িয়ে চলা।
  • সৎ লোকদের সাথে থাকা।
  • সম্ভব হলে কাছের লোকদের দ্বীনি দাওয়াত দেওয়া।
  • আল্লাহর দরবারে ফিতনার থেকে হিফাজতের জন্য দোয়া করা। 
আর ফিতনা যদি প্রবল আকার ধারণ করে, যা নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাহলে ব্যাক্তির উচিত সম্ভব হলে ঐ স্থান ত্যাগ করা। রাসুল (সাঃ) বলেন,
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ ‏"‏‏.‏

আবূ সা’ঈদ খুদরী (রাঃ)

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সেদিন দূরে নয়, যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরী, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে।

(৩৩০০, ৩৬০০, ৬৪৯৫, ৭০৮৮) (ইসলামী ফাউন্ডেশনঃ ১৮)

সহিহ বুখারী, হাদিস নং ১৯
হাদিসের মান: সহিহ হাদিস
2825 views Answered

Related Questions

Next steps