2 Answers
জন্ম
১৫ সেপ্টেম্বর ১৮৭৬
দেবানন্দপুর, হুগলি জেলা, প্রেসিডেন্সি বিভাগ, ব্রিটিশ ভারত
মৃত্যু
জানুয়ারি ১৬, ১৯৩৮ (বয়স ৬১)
কলকাতা, প্রেসিডেন্সি বিভাগ, ব্রিটিশ ভারত
ছদ্মনাম
অনিলা দেবী
পেশা
লেখক
জাতীয়তা
ব্রিটিশ ভারতীয়
নাগরিকত্ব
ব্রিটিশ ভারত ব্রিটিশ ভারতীয়
ধরন
উপন্যাস, ছোটগল্প
উল্লেখযোগ্য রচনাবলি
শ্রীকান্ত, দেবদাস
উল্লেখযোগ্য পুরস্কার
জগত্তারিণী পদক (কলিকাতা বিশ্ববিদ্যালয়)
দাম্পত্যসঙ্গী
শান্তি দেবী, হিরন্ময়ী দেবী
শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 15 ই সেপ্টম্বর 1876 সালে জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের কারণে এফ,এ, শ্রেণীতে পড়ার সময় তাঁর ছাত্রজীবনের অবসান ঘটে। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। পরে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা (মায়ানমার) যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন। প্রবাস জীবনেই তার সাহিত্য-সাধনা শুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। তিনি 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি,লিট উপাধি লাভ করেন। শরৎচন্দ্র চট্রোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী। তার উল্লেখযোগ্য গ্রন্থ, বড়দিদি, বিরাজ বৌ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, পন্ডিতমশাই, মেজদিদি, পল্লিসমাজ, বৈকুন্টের উইল, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, ছবি, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy