2 Answers

ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞানী জন ডাল্টনের (১৭৬৬-১৮৪৪) জন্ম ইংল্যান্ডে। ছিলেন ইংরেজ রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী ও আবহাওয়াবিদ।


আধুনিক পরমাণুতত্ত্ব প্রস্তাবনার জন্য তিনি বিখ্যাত।


ডাল্টনের প্রথম হাতেখড়ি বাবার কাছে। পরে গ্রামের একটি স্কুলে ভর্তি হন। সংসারের অসচ্ছলতার কারণে মাত্র ১০ বছর বয়সেই সংসারের হাল ধরতে হয় ডাল্টনকে। তবুও থেমে থাকেনি পড়াশোনা। অল্প বয়সে লাতিন ভাষা আয়ত্ত করেন। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন। ২৭ বছর বয়সে ম্যানচেস্টার কলেজে গণিত ও দর্শন বিষয়ের ওপর শিক্ষকতা করেন।


১৮০০ সালে তিনি ‘গ্যাস প্রসারণ সূত্র’ ও ‘গ্যাসের চাপ সূত্র’ প্রকাশ করেন।


আবিষ্কার করেন গ্যাসের তরলীকরণের উপায়।


পরে ‘পরমাণুবাদ’ মতবাদটি প্রকাশ করেন। পরমাণুর সাংকেতিক চিহ্ন ও পরমাণুর ওজন নিয়েও গবেষণা করেন তিনি। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ১৮২৬ সালে রয়াল সোসাইটি কর্তৃক পুরস্কৃত হন।

2745 views

জন ডাল্টন ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন (৬ সেপ্টেম্বর ১৭৬৬ - ২৭ জুলাই ১৮৪৪) হলেন একজন ইংরেজ রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ। তিনি তাঁর "পরমাণু তত্ত্ব"(Atomic Theory) এবং "বর্ণান্ধত্য" (Colour Blindness) বিষয়ে কাজের জন্য খ্যাতি অর্জন করেছেন। জন্ম ৬ সেপ্টেম্বর ১৭৬৬ Eaglesfield, Cumberland, England মৃত্যু ২৭ জুলাই ১৮৪৪ (বয়স ৭৭) Manchester, England উল্লেখযোগ্য ছাত্রবৃন্দ James Prescott Joule পরিচিতির কারণ Atomic Theory, Law of Multiple Proportions, Dalton's Law of Partial Pressures, Daltonism যাদের দ্বারা প্রভাবান্বিত John Gough স্বাক্ষর বাল্যকাল সম্পাদনা ইংল্যান্ডের ঈগলসফিল্ড নামক স্থানে এক 'কোয়কার' পরিবারে জন্মগ্রহণ করেন জন ডাল্টন। ১৫ বছর বয়সে তিনি তাঁর বড় ভাই জনাথনের সাথে, কেন্দালে অবস্থিত এক বিদ্যালয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। ১৭৯৩ সালে তিনি ম্যানচেস্টারে চলে যান এবং সেখান এক অন্ধ দার্শনিকের থেকে বিজ্ঞান সংক্রান্ত সকল জ্ঞান অর্জন করেন। ডাল্টন তারপর গণিত এবং দর্শণের শিক্ষক হিসেবে 'নিউ কলেজ'-এ কাজ শুরু করেন। [২] মৃত্যু সম্পাদনা ১৮৩৭ সালে, ডাল্টনের একটি মাইনর স্ট্রোক হয়। এবং ১৮৩৮ সালে দ্বিতীয়বার তার স্ট্রোক হয় এবং তিনি বাকশক্তি হারান। যদিও তিনি কাজ-কর্ম চালিয়ে যেতে পারতেন। ১৮৪৪ সালের মে মাসে, তার আরেকটি স্ট্রোক হয়। ১৮৪৪ সালের ২৬ জুলাইয়ে, তার হাঁত কাঁপতে থাকে। এবং ২৭ জুলাই, ১৮৪৪ সালে, ম্যানচেস্টারে, ডাল্টন তার বিছানা থেকে পরে যান এবং তার সহকারী তা প্রত্যক্ষ করেন এবং ডাল্টনকে মৃত হিসেবে দেখতে পান।

2745 views

Related Questions