2 Answers
মুরগি আগে আসে।কারণ ডিম আসার জন্য মুরগি লাগবে। ধর্মীয় ব্যাখ্যা:আল্লাহ প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন ।মুরগি সৃষ্টি হওয়ার পরেই আস্তে আস্তে মুরগি ডিম পারে এবং বংশ বৃদ্ধি করে ।তাই ডিম পড়ে এসেছে।
অনেক বিজ্ঞানির ধারনা ডিম আগে। তবে সাম্প্রতিকালে বিজ্ঞানীদের নতুন ব্যাখ্যায় মুরগিই এগিয়ে রয়েছে। ধর্মীয় গ্রন্থ কোরআনেও এ বিষয়ে ইঙ্গিত রয়েছে। সম্প্রতি গবেষণায় পাওয়া বিজ্ঞান ও ধর্মীয় ব্যাখ্যাও একই ধরনের উত্তর মিলেছে। উভয়ই বলছে, মুরগিই আগে, ডিম পরে।
ডিম আগে না মুরগি আগে নিয়ে খ্রিষ্টপূর্ব থেকে বহু দার্শনিক আর গবেষকদের Apple of Discord হয়ে আছে এই কথা। এই ধরনের উভয়সংকট প্রশ্নগুলোকে Casualty dilemma বলা হয়। এই টাইপের ডায়ালেমাগুলো খুব মজার অবশ্য।
আমেরিকান এস্ট্রো ফিজিসিস্ট ডি গ্রাসি টাইসন পরিষ্কার বলে দেয় যে, “Which came first: the chicken or the egg? The egg– laid by a bird that was not a chicken.” ধারণা করা হচ্ছে যে চিকেনের আগে ‘প্রোটো-চিকেন’ নামের এক পাখি ছিল যেটা প্রোটো এগ নামক ডিম পারত। এটা থেকে মিউটেশন হয়ে একদিন এর প্রোটো এগ ফেটে মুরগি বের হল যে চিকেন ডিম পাড়তে লাগল।
মুরগির সেই প্রাচীনতম পূর্বসূরী এক ডিম পেড়েছিল। পুরুষ সঙ্গী সেই ডিমে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে। এর পর বেশ কিছু মিউটেশনগত পরিবর্তন ঘটে, যা তখনকার সেই পুরুষ কিংবা মহিলা মুরগির জিন থেকে বেশ কিছুটা পৃথক। নতুন প্রজাতির সেই উৎপন্ন পাখিই হলো আজকের মুরগির আদি পূর্বপুরুষ।
ভারত ভিত্তিক দেওবন্দ মাদ্রাসার এক মুফতি বলেছেন, আমাদের আদি পিতা হযরত আদম (আ.)। তাকে আল্লাহ পাক পিতা মাতা ছাড়া সৃষ্টি করছেন এবং যুবক বয়স দান করছেন। তার সন্তান হচ্ছি আমরা, এজন্যই আমাদের বলা হয় আদম সন্তান।
এখন সেই সূত্রে প্রমাণিত হয় মানুষের মত সকল জীবের জম্ম মানুষ সৃষ্টির মতই। আদমের (আ.) মাধ্যমে যেমন আমরা ঠিক তেমন মুরগি থেকেই ডিম এবং পরে মুরগির জম্ম। এরকম সব প্রাণী তার পূর্ররূপ নিয়ে পৃথিবীতে এসেছে। সুতরাং আমরা বলতে পারি ডিম নয়, মুরগি আগে।
ইরান ভিত্তিক একজন ধর্মীয় নেতা বলছেন, আল্লাহ্ সুবহানাহু তায়ালা পবিত্র কোরআনের ৫১ নম্বর সূরা যারিয়াতের ৪৯ নম্বর আয়াতে বলেছেন, আমি প্রত্যেক প্রাণী সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর। এতে প্রমাণিত হয় আগে বীজ নয়, প্রাণীকে অর্থাৎ মুরগিকেই আগে পাঠানো হয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy