2 Answers

ঈমান আরবী শব্দ এর বাংলা অর্থ বিশ্বাস।  অর্থাৎ আল্লাহর একত্ববাদ ও রাসুলের প্রতি মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলে। একজন মানুষের ঈমান তখন নষ্ট হয় যখন সে শিরকের মতো গুনাহ করে।  আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাসে ত্রুটি থাকে এই সব কারণে একজন মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আপনি যেটা করছেন তার জন্য ঈমান নষ্ট হবে না। কিন্তু  আপনার গুনাহ হবে। কারণ হাদিসে আছে হিংসা মানুষের  সমস্থ নেক আমল ধ্বংস্ব কনে দেয়। তাই এরকম চিন্তাভাবনা বা হিংসা করা মোটেই উচিত নয়। মানুষ তখনই এরকম করে যখন সে নিজেকে অন্যের চেয়ে দুর্বল ভাবতে থাকে অর্থাৎ আত্ববিশ্বাসের অভাবে এরকম হয়ে থাকে।  তাই  আত্ববিশ্বাস বৃদ্ধি করুন আল্লাহর উপর ভরসা  রাখুন । মনকে পবিত্র রাখুন।  সুচিন্তা করুন জগৎতের সকল কল্যাণ পাবেন। ধন্যবাদ।

2871 views Answered

কোন মানুষের ভালো না চাওয়া, চাকরি পাওয়া বা উন্নতি দেখে হিংসা করা হলে এতে ঈমান ঠিক থাকে। তবে হিংসা-বিদ্বেষ পরিহার না করলে ঈমান হারা হয়ে যেতে পারে। কেননা, কেননা, হিংসা হল, কোন ব্যক্তির কোন নিয়ামত সম্পদ বা মঙ্গল তা দ্বীনী হোক অথবা পার্থিব, তার ধ্বংস কামনা করা।


আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সে জন্য কি তারা তাদের হিংসা করে? (সূরা নিসাঃ ৫৪)


আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা হিংসা থেকে দূরে থাক। কেননা হিংসা মানুষের উত্তম কাজগুলো এভাবে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠ বা ঘাস ছাই করে ফেলে।


(রিয়াযুস স্বা-লিহীন, হাদিস নম্বরঃ ১৫৭৭)।

 

আল্লাহ তাআলা হচ্ছেন, রাজ্জাক অর্থাৎ  জীবিকাদাতা এবং তিনিই উত্তম জীবিকাদানকারী। পৃথিবীতে বিচরণকারী প্রত্যেকটি জীবের জীবিকা আল্লাহরই দায়িত্বে। কোন লোভাতুরের লোভ অথবা হিংসুকের হিংসা কাউকে তার জীবিকা হতে বঞ্চিত করতে পারে না। আল্লাহ তাআলা তার প্রজ্ঞা অনুযায়ী মানুষের জীবিকার মধ্যে তারতম্য করেন।


আল্লাহ তাআলা মানুষের জীবিকার মধ্যে বিস্তৃতি দেন। তিনি যাকে ইচ্ছা জীবিকার সচ্ছলতা দেন, যাকে ইচ্ছা জীবিকা সংকুচিত করেন। আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জ্ঞান ও লিপিকার ভিত্তিতে মানুষের জীবিকা বণ্টন করেন। তার পূর্ব জ্ঞান ও লিপিকাতে রয়েছে বান্দাদের মধ্যে কে সচ্ছল জীবিকা পাবে, আর কে সংকুচিত জীবিকা পাবে।


তাই কোন মানুষের ভালো না চাওয়া, চাকরি পাওয়া বা উন্নতি দেখে হিংসা করা মোটেই উচিত নয়। তার ভাগ্যে যা আছে তা সে পাবেই।


2871 views Answered

Related Questions

Next steps