1 Answers

অদাহ্য পদার্থের উদাহরণ দেয়ার আগে দাহ্য-অদাহ্য কি সেটা নিয়ে একটু বলা দরকার। এক কথায় যেটা জ্বলে সেটাই দাহ্য পদার্থ আর যেটা জ্বলে না সেটা অদাহ্য। এখন আসি জ্বলা বলতে কি বুঝায়। জ্বলা মানে আগুন জ্বলা। এটা তো সবাই জানি। কিন্তু আগুন জ্বলার পিছনে বিজ্ঞান অনেকেই জানি না। আগুন তখনই জ্বলে যখন বাতাসের অক্সিজেন কোনো বস্তুর সাথে বিক্রিয়া করে। অর্থাৎ অক্সিজেনের বিক্রিয়াটাই মুলত আগুন। তার মানে কোনো বস্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করলেই সেখানে আগুল জ্বলবে। অর্থাৎ দাহ্য বস্তুগুলোতে আগুন জ্বলবে। তবে এই অক্সিজেনের বিক্রিয়াটাকে খুব দ্রুত হতে হবে এবং সেখানে আলো ও তাপ উৎপন্ন হতে হবে। এই আলোচনা থেকে আমরা অদাহ্য পদার্থের একটা ধারণা পেয়ে গেলাম। সেটা হলো যে পদার্থে আগুন জ্বলবে না তাই অদাহ্য পদার্থ। এর উদাহরণ হিসেবে কাচ, পানি, বালু, বিভিন্ন কম সক্রিয় ধাতুর কথা উল্লেখ করা যেতে পারে যেমনঃ তামা, দস্তা, সোনা ইত্যাদি।            

4083 views Answered

Related Questions

Next steps