নামাজের নিয়ম বলে যাবেন পিলিজ?
2 Answers
একা একা নামাজ আদায়কালে রুকু থেকে উঠে "সামি আল্লাহু লিমান হামিদাহ" বলে "রব্বানা লাকাল হামদ" বলতে হবে। আর ইমামের পিছনে পড়া কালীন ইমাম "সামি আল্লাহু লিমান হামিদাহ" বললে মুক্তাদিকে বলতে হবে শুধু "রব্বানা লাকাল হামদ"। রিফাআ ইবনু রাফি যুরাকী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সালাত আদায় করলাম। তিনি যখন রুকূ হতে মাথা উঠিয়ে ﺳَﻤِﻊَ ﺍﻟﻠﻪُ ﻟِﻤَﻦْ ﺣَﻤِﺪَﻩُ বললেন, তখন পিছন হতে এক সহাবা ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻟَﻚَ ﺍﻟْﺤَﻤْﺪُ ﺣَﻤْﺪًﺍ ﻛَﺜِﻴﺮًﺍ ﻃَﻴِّﺒًﺎ ﻣُﺒَﺎﺭَﻛًﺎ ﻓِﻴﻪِ রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাছিরান তয়্যিবান মুবারকান ফিহ বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকাহ এর সওয়াব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। (সূনান আবু দাউদ হাদিস নম্বরঃ ৭৭০ আধুনিক প্রকাশনীঃ৭৫৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৭৬৩)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy