বাচান আমাকে প্লিজ?

আমি রুচিট্যাব খাইছি অনেক দিন এবং পুদিনা ও খাইছি,,এখন ৩মাস থেকে খাওয়া বন্ধ করে দিছি।কিন্তু আমি এখন কিছু খাইতে পারিনা বমি ভাব করে দিন দিন শুকাইতেছি এবং আলসার ধরা পরছে এবং চিকিৎসা চলতেছে কিন্তু খাইতেই পারিনা ২-৩ দিন কেটে যায়।এখন আমি এথেকে বাঁঁচব কেমনে.?? 
2889 views

3 Answers

রেজিস্টার ডাক্তারের পরামর্শ মতে চিকিৎসা গ্নহণ করুন। আর আপাতত ডাক্তারের পরামর্শ মতে কারমিনা সিরাপটি সেবন করুন। আশাকরি ভালো ফল পাবেন।

2889 views Answered

দির্ঘদিন ধরে  রুচির ঔষধ খাওয়া মোটেও ঠিক করেন নাই ,যা আপনার অভ্যাসের পরিনত হয়েছে।এছাড়াও রুচির ঔষধ গুলো লিভারের কাজ করে ফলে প্রথম অবসয় খাবার রুচি বাড়লেও পরবর্তীতে তা অক্ষম হয় ,হজম শক্তি কমে যায় ,ফলে গ্যাস্ট্রিক আলসার হয়,বমি হয় বা বমি ভাব হয়, খেতে ইচ্ছা থাকে না,তরকারি মাছ মাংস শব্জি কোন কিছুই স্বাদ লাগে না। এসব সমস্যা প্রভাব ফেলতে পারে ।সম্ভবত আপনার মাঝে উক্ত প্রভাব গুলো প্রকাশ পাচ্ছে।  আপনি তেলেভাজা খাবার,বাজারে খোলা খাবার, বাশি খাবার, অস্বাস্থ্যকর পরবেশ  খাবার ,গ্যাস্ট্রিক করে এমন খাবার পরিহার করতে হবে সম্পূর্ন ভাবেই খাওয়া বন্ধ করতে হবে।  প্রতিদিন সিদ্ধডিম,দুধ,কলা,দেশি মুরগির ডিম, খাবেন। দেশি  মুরগির মাংস, দেশি মাছ, দিয়ে ভাত খাবেন  খাবারে লেবু রাখবেন, চিকিৎসক এর পরামর্শ নিয়ে pantonix 20mg  ১৪ দিন সকাল ও রাতে খাবেন খাবার আগে। কিছু বলার থাকলে মন্তব্য করুন। ধন্যবাদ। 

2889 views Answered

আপনি ডাক্তার এর পরামর্শে হামদর্দ এর  "সিনকারা" এবং "কারমিনা" খেতে পারেন। সিরাপ দুটি রুচি বৃদ্ধ করে খাবারে সাহাজ্য করবে। রুচিট্যাব খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তার এর পরামর্শ নেওয়া উচিত ছিলো। বিশেষজ্ঞ রা বলেছেন রুচিট্যাব নিয়মিত খেলে ক্ষুধা সাময়িক সময়ের জন্য বেড়ে জায় এবং শরীরে পানি জমে শরীর ফোলা দেখায়। রুচিট্যাব খাওয়া বন্ধ করলে খাবারে রুচি একদম কমে জায়।

2889 views Answered

Related Questions

Next steps