এই ধাঁধাটা একটু কঠিন, দেখুন পারেন কিনা?

গফুর মিয়ার গরু চুরি হয়েছে। ঘটনার তদন্ত করতে হাজির হলো বিশিষ্ট গোয়েন্দা বিল্টু। সন্দেহভাজন পাঁচজন— আলম, বশির, চান্দু, ডাব্বু আর এমদাদকে গোয়েন্দা বিল্টুর সামনে হাজির করা হলো। চলল জিজ্ঞাসাবাদ। বিল্টুর প্রশ্নের কঠিন মারপ্যাঁচে পড়ে সন্দেহভাজনেরা যা বলল, তা এ রকম: আলম: এমদাদ চোর নয়। চোর হলো বশির। বশির: চান্দু চোর নয়। এমদাদও চোর নয়। চান্দু: এমদাদ ব্যাটা চোর। আলম চোর নয়। ডাব্বু: চান্দু চোর। বশিরও চোর। এমদাদ: ডাব্বু হলো আসল চোর। আলম চুরি করেনি। গোয়েন্দা বিল্টু জানে, এদের প্রত্যেকেই একটা সত্য কথা আর একটা মিথ্যা কথা বলেছে। এখন বলো দেখি, কে আসল চোর?
3096 views

4 Answers

চান্দু হলো আসল চোর

3096 views Answered

ডাব্বু হল আসল চোর। সবার কথায় যদি ১ টা সত্যি এবং ১ টি মিথ্যা থাকে, তাহলে দেখা যায় সবার নামেও বিপরীত ধর্মী ২ টা কথাই আছে। কেবল ডাব্বুর উল্লেখ একবার করা হয়েছে। আর ডাব্বু নিজেকে বাঁচাতে অপরের দিকে অপবাদ দেয়ার চেষ্টা করেছে। তাছাড়া এমদাদ বলেছেন, " ডাব্বু হলো আসল চোর।"

3096 views Answered

এমদাদ হলো আসল চোর।

3096 views Answered

চোর হচ্ছে চান্দু। ব্যাখ্যা : গোয়েন্দার মতে প্রত্যেকে একটা মিথ্যা কথা আরেকটা সত্য কথা বলেছে।নিচে সবার কথার সত্য এবং মিথ্যা অংশ নির্ণয় করা হল। আলম : এমদাদ চোর নয়।(সত্য) চোর হলো বশির।(মিথ্যা) বশির : চান্দু চোর নয়।(মিথ্যা) এমদাদও চোর নয়।(সত্য) চান্দু : এমদাদ ব্যাটা চোর।(মিথ্যা) আলম চোর নয়।(সত্য) ডাব্বু : চান্দু চোর।(সত্য) বশিরও চোর।(মিথ্যা) এমদাদ: ডাব্বু হলো আসল চোর।(মিথ্যা) আলম চুরি করেনি।(সত্য) তাহলে বশির এবং ডাব্বুর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে চান্দু চোর।

3096 views Answered

Related Questions

Next steps