কালিমা পড়ে মোনাজাত শেষ করা কি জায়েজ?

দলিলসহ উত্তর দিন।
3220 views

2 Answers

এটা নবি,সাহাবীও সলফে সালেহীনদের আমল থেকে এই রকম পাওয়া যায় নি।তাই উত্তম হবে কালেমা না পড়ে দোয়া শেষ করা।

3220 views Answered

উপমহাদেশের অধিকাংশ দোয়া-মুনাজাতে কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ দ্বারা মুনাজাত শেষ করা হয়। রাহে বেলায়াত গ্রন্থ এসেছে, কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ দ্বারা মুনাজাত শেষ করায় হাদিস কিংবা সাহাবাদের শিক্ষা বা কর্মের মধ্যে পাওয়া যায়নি। কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ মুসলমানদের ঈমানের ভিত্তি। আল্লাহর জিকির- আজকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির। মুনাজাত শেষ করতে কিংবা অন্য কোনো সময় এ কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ পাঠ করা অবৈধ নয়। তবে এটাকে সুন্নাত মনে করে কিংবা রীতি হিসেবে স্থায়ী করে নেয়া সুন্নাত পরিপন্থী। সুন্নাতের পরিপন্থী কোনো কিছুকে ইবাদত হিসেবে গ্রহণ উচিত নয়। নিয়মিত কোনো কাজে কোনো বিষয়ের ব্যবহার সুন্নাত পরিত্যাগ বা সুন্নাতের অবহেলা করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে। তাই যে জিকির যেখানে যেভাবে করার জন্য হাদিসে দিক- নির্দেশনা দেয়া হয়েছে, সেভাবে তা আদায় করাই উত্তম এবং অধিক সাওয়াবের কাজ। সাহাবায়ে কেরাম আজীবন অত্যন্ত গুরুত্বসহকারে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে দোয়া মুনাজাত করেছেন। তারা নিয়মিত তো দূরের কথা কখনো কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ দ্বারা মুনাজাত শেষ করেছেন বলে উল্লেখ পাওয়া যায়নি। হ্যাঁ, দোয়ার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা যে, হে আল্লাহ আমার শেষ কথা হোক তোমার কালিমা। হাদীস শরীফে এসেছে, যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে যাবে। (সুনানে আবূ দাউদ, হাদীসঃ ৩১১৬) কিন্তু কালিমার মাধ্যমে দোয়া শেষ করা একটি রসম মাত্র।

3220 views Answered

Related Questions

Next steps