1 Answers
হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবিকার মাধ্যম :
হযরত আব্বাস (রাঃ) এর হাদীস থেকে জানা যায় যে, হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন একজন সৎ ব্যবসায়ী।
সর্বপ্রথম ১০ বা ১২ বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়ার বসরা শহরে গমন করেন। তখন কুরাইশ বংশে অনেকে ছিল, যারা ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করতেন।
কিন্তু নিজেরা সরাসরি ব্যবসায়িক সফরে যেত না। এজন্য তারা সর্বদা বিশ্বস্ত ও আমানতদার লোক তালাশ করতেন। খাদিজা বিনতে খুওয়াইলিদ ছিলেন এমন একজন ব্যবসায়ী মহিলা। মুহাম্মদ (সঃ) সততা ও আমানতদারীর কথা শুনে তিনি তাঁর নিকট ব্যবসায়ের প্রস্তাব পাঠান। চাচার সাথে পরামর্শক্রমে তিনি এতে রাজি হন। অতঃপর খাদিজার গোলামকে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি সিরিয়া গমন করেন। এবং এত বেশি লাভ নিয়ে ফিরে আসেন যে, খাদিজা ইতিপূর্বে কারু কাছ থেকে এত লাভ পাননি।
অবশেষে বলা যায় যে, আল্লাহ তায়ালা ইহলৌকিক কাজও নবী রাসূলদের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন। দুনিয়ার জীবনে মানুষের প্রয়োজনীয় সকল কাজ আল্লাহ পাক অহীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন।
হাফেয শামসুদ্দীন যাহাবী (রহঃ) তালাবুন নাবাবি কিতাবে বলেন, মানুষের দুনিয়াবী জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম অহীর মাধ্যমে কোন না কোন নবীর হাতে শুরু হয়েছে। অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy