অামি অামার এক ভায়ের অনুরোধে এক পুজা মন্ডপে গিয়েছিলাম অাজ। গিয়েছিলাম কেবলমাত্র ওদের তালবায়না দেখার উদ্দেশ্যে। তাছাড়া অার কোন উদ্দেশ্যে না। অা মাদের কী কোন গোনাহ হবে?এই কাজটাকি ঠিক?
2922 views

4 Answers

হ্যা, অবশ্যই গুণাহ হবে,,

2922 views

ইসলামে বিধর্মীদের উৎসব পালন কর হারাম। হোক সেটা পূজা কিংবা বড়দিন। বর্তমানে এর জন্য মুসলমানেরা বিভ্রান্তির পথে ধাবমান হচ্ছে। এ সম্পর্কে রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, ‘কোন ব্যক্তি যেই জাতির অনুকরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে।’ (আবু দাউদ)

‘হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) যখন (মদীনায়) আসলেন, তখন তাদের দুটো উৎসবের দিন ছিল। তিনি (সাঃ) বললেন, এ দুটো দিনের তাৎপর্য কী ? তারা বলল, জাহিলিয়াতের যুগে আমরা এ দুটো দিনে উৎসব করতাম। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, আল্লাহ তোমাদেরকে এদের পরিবর্তে উত্তম কিছু দিয়েছেনঃ ইয়াওমুদ্দুহা ও ইয়াওমুল ফিতর।’ (সূনান আবু দাউদ)

এ হাদীস থেকে দেখা যাচ্ছে যে, ইসলাম আগমনের পর ইসলাম বহির্ভূত সকল উৎসবকে বাতিল করে দেয়া হয়েছে এবং নতুনভাবে উৎসবের জন্য দুটো দিনকে নির্ধারণ করা হয়েছে। সেই সাথে অমুসলিমদের অনুসরণে যাবতীয় উৎসব পালনের পথকে বন্ধ করা হয়েছে।

মদীনায় ইসলামপূর্বে দু’টি উৎসব চালু ছিল। নওরোয ও মেহেরজান নামে। সাহাবীগণ ওই দুটি উৎসব পালন করতে চাইলে রাসূলুল্লাহ (সঃ) তা পালনের অনুমতি দেননি; বরং এর উত্তম বিকল্প হিসেবে মুসলমানদের জন্য স্বতন্ত্র দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপহার দিয়েছেন।

এ থেকে এ সত্যটি অনুধাবন করা যায় যে যদি মুসলমানদের জন্য অন্যদের উৎসব পালন করার সুযোগ থাকতো, তাহলে তিনি ওই উৎসব পালন করা থেকে সাহাবীদের বিরত করতেন না।

‘হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেছেন, যারা বিধর্মীদের মত উৎসব করবে, কিয়ামত দিবসে তাদের হাশর ঐ লোকদের সাথেই হবে।’ (আস্সুনানুল কুবরা, হাদীস নং ১৫৫৬৩)

রাসূলুল্লাহ (সঃ) আরো বলেছেন, ‘যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তুর্ভূক্ত।’(আবূ দাউদ)

তাই, উক্ত হাদীসগুলোর ভাষ্য অনুযায়ী বলা যায়, ইসলামে শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া সকল উৎসবই বাতিল বলে গণ্য হবে। আপনি যেহেতু তাদের (উৎসব) দেখতে গিয়েছেন, তাই এতে গুনাহ হওয়া অস্বাভাবিক কিছু নয়।

তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করুন, চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন। কেননা ‘নিশ্চয় আল্লাহ তায়ালা অতিব ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সুরা মুজাম্মিল, আয়াত নং ২০)  
2922 views

কুরআন শরীফ ও সুন্নাহ এর দৃষ্টিতে শরীয়তের ফায়ছালা হলো হিন্দুদের পূজামণ্ডপে যে কোনো মুসলমানের জন্য যাওয়া, পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আনন্দ উপভোগ করা, এমনকী পূজার মেলায় যাওয়া ও জিনিস কেনা-কাটা করাও সম্পূর্ণ হারাম এবং কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত। এতে গুনাহ হবে। কাজেই কোনো মুসলমান যেনো কোনো অবস্থাতেই পূজা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে উপস্থিত না হয়। অমুসলিমদের যে কোন উৎসবে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। উমার ইবনে খাত্তাব (রাঃ) বলেছেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না। কারণ সেই সময় তাদের উপর আল্লাহর গযব নাযিল হতে থাকে। (ইবনুল ক্বাইয়্যিম (রহঃ) তার আহকামুল জিম্মাহঃ ১/৭২৩-৭২৪ এ সহিহ সনদে বায়হাক্বী থেকে এই রেওয়ায়েত বর্ণনা করেছেন)। কুরআন মাজিদে আল্লাহ পাক সূরা কাফিরূনে ইরশাদ করেছেন, তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমাদের দ্বীন আমাদের জন্য। কাজেই কোন অবস্থাতেই তাদের পূজা সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত না হওয়া।

2922 views

কোনো প্রকার গুনাহ হবে না । ধর্ম যার যার উৎসব সবার । উৎসব সবাই করতে পারে । এতে কোনো প্রকার গুনাহ হতে পারে না । হিন্দু ধর্ম মতে ।

2922 views

Related Questions