এখন আমার কাজ টা কি রিয়ার মধ্যে পড়বে কিনা?
1 Answers
পিতা- মাতার অবাধ্য হওয়া অনেক বড় গুনাহ। কিন্তু তারা যদি আল্লাহর আদেশের বিপরীত আদেশ পালন করতে বলে তাহলে পিতামাতার সেই আদেশ অমান্য করা যাবে। এতে গুনাহ হবে না। তাই পিতামাতা যদি বিদাতি আলেমের কাছে নিয়ে যায় ফুঁ দেওয়ার জন্য এতে রিয়া হবে না। কেননা, বিদাতি আমল করলে মহান আল্লাহর রাসুল মুহাম্মদ (সাঃ) কে অপমান করে অপবাদ দেয়া হয়। রাসুল (সাঃ) বলেন, প্রত্যেক বিদয়াত ভ্রষ্টতা, আর সকল ভ্রষ্টতার পরিনাম জাহান্নাম। ইসলামে ঝাড়ফুঁক করা করানো বৈধ। তবে তা কুরআনের আয়াত অথবা সহিহ হাদিসের দুয়া দ্বারা হতে হবে। পিতামাতা যদি এমন ব্যক্তি যিনি কুরআনের আয়াত অথবা সহিহ হাদিসের দুয়া করে ফুঁ দেয়। কিন্তু আপনি চাননি ফুঁ নিতে কিন্তু বাবার রাগের ভয়ে অথবা রুমের অন্য লোকেরা কি ভাব্বে যে ছেলে বাবার কথা শুনছে না এই কারণে যদি হুযুরের দিকে এগিয়ে যান কাজ টা রিয়ার মধ্যে পড়বে। কেননা এটা বৈধ ছিল পিতার কথা কেন অমান্য করবেন? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক থেকে খুব ভয় করছি। সাহাবীরা বললেন ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ছোট শিরক কি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তা হলো রিয়া” বা লোক দেখানো ইবাদত। যেদিন আল্লাহ তাআলা বান্দাদের আমলের পুরস্কার প্রদান করবেন, সেদিন রিয়াকারীদেরকে বলবেনঃ যাও, দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য আমল করতে, তাদের কাছে যাও। দেখো তাদের কাছ থেকে কোনো পুরস্কার পাও কিনা?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy