4 Answers

যুগে যুগে আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়াতের জন্য নবী রাসুলগণের ওপর যেসব কিতাব নাযিল করেছেন তাকে আসমানী কিতাব বলে ।

7695 views Answered

আসমানী কিতাব মানে আসমান হতে নাজিলকৃত কিতাব। শরীয়তের পরিভাষায় ঃআল্লাহ্ তায়ালার নিকট হতে দুনিয়াতে যেসব কিতাব নাজিল হয়েছে সেসব কিতাব আসমানী কিতাব। আসমানী কিতাব মোট ১০৪খানা । এরমধ্যে ১০০ খানা ছোট, যেগুলোকে বলে সহিফা আর চারখানা বড় এগুলোর নাম ঃ১.তাওরাত  ২.যাবুর  ৩.ইনজিল  ৪.আল কুরআন। 

7695 views Answered

আসমানী কিতাব বলতে এমন কতকগুলো গ্রন্থকে বোঝানো হয়, ইসলাম ধর্মমতে মুসলমানগণ যে গ্রন্থগুলোকে আল্লাহ প্রদত্ত গ্রন্থ হিসেবে বিশ্বাস করে থাকেন।

ইসলাম ধর্মে যে ৭টি বিষয়ের উপর বিশেষ করে ঈমান আনতে বা বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে। তার মধ্যে একটি বিষয় হলোঃ এই আসমানী কিতাব, যেগুলো সরাসরি আল্লাহ তায়ালার পক্ষ থেকে অবতীর্ণ হয়।

পৃথিবী সৃষ্টির পর থেকে সর্বমোট আসমানী কিতাব পাঠানো হয়েছে ১০৪টি। তার মধ্যে ৪টি হলো প্রধান আসমানী কিতাব ও বাকি ১০০টি সহীফা। তবে কুরআন ও প্রধান হাদীসগ্রন্থগুলোতে আসমানী কিতাবের সংখ্যা উল্লেখ নেই।

প্রধান চারটি আসমানী কিতাব হলোঃ
১. তাওরাত, যা হযরত মুসা (আঃ)-এর উপর অবতীর্ণ হয়েছে। 
২. যাবুর, যা হযরত দাউদ (আঃ)-এর উপর অবতীর্ণ হয়েছে।
৩. ইনযিল, হযরত ঈসা (আঃ)-এর উপর অবতীর্ণ হয়েছে।
৪. আল‌‌-কোরআন (সর্বশেষ এবং পরিপূর্ণ আসমানী কিতাব), যা হযরত মুহাম্মদ (সঃ)-এর উপর অবতীর্ণ হয়েছে।
7695 views Answered

আল্লাহর বাণীর সমষ্টিকে আসমানি কিতাব বলে ।

7695 views Answered

Next steps