কোকড়া চুল সোজা?

কোঁকড়া চুল সোজা করতে কি করা যেতে পারে , , কেউ বললে উপকৃত হতাম
2495 views

1 Answers

দুধ

মুখকে পরিষ্কার রাখতে মুখে দুধ তো হরদম মেখেই থাকেন, কিন্তু চুল সোজা করতেও দুধ? শোনেননি জানি। আপনার চুলকে ময়েশ্চারাইজ করে সোজা করতে চুল কিন্তু দারুণ জিনিস হতে পারে।

উপকরণ

হাফ কাপ দুধ, হাফ কাপ জল।

পদ্ধতি

একটা স্প্রে বোতলে দুধ আর জল মিশিয়ে আপনার মাথায় ভালো করে স্প্রে করুন। তবে স্প্রে করার আগে দেখবেন চুলে যেন কোনো জট না থাকে। এরপর স্প্রে করে ভালো করে চুল আঁচড়ে নিন। ৩০ মিনিট রাখার পর চুলে শ্যাম্পু করে নিন। দেখবেন সপ্তাহে বার তিনেক করলে উপকার পাচ্ছেনই!

নারকেলের দুধ

নারকেলের দুধ কিন্তু আপনার চুলকে সহজেই সোজা করতে পারে। নারকেলের দুধ আপনার চুলকে ময়েশ্চারাইজ করে তো বটেই, তাছাড়া প্রাকৃতিকভাবে আপনার চুলকে স্মুদ অ্যান্ড সিল্কি যদি করতে চান, তাহলে নারকেলের দুধ আপনার বেস্ট অপশন হতে পারে। তাছাড়া নারকেলের দুধের অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ভাইরাল গুণ আপনার স্ক্যাল্পকেও ইনফেকশনের হাত থেকে রক্ষা করতে পারে।

উপকরণ

১ কাপ ফ্রেশ নারকেলের দুধ, ১ টা পাতিলেবুর রস।

পদ্ধতি

একটা কাঁচের জারে নারকেলের দুধ আর পাতিলেবুর রস মিশিয়ে নিন। তারপর পাত্রটিকে ঘণ্টাখানেক ফ্রিজে রাখুন। দেখবেন ওর ওপর একটা ক্রিমি আস্তরণ তৈরি হচ্ছে। ওই ক্রিমটি আপনার মাথায় স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে লাগান ও ২০ মিনিট মতো রেখে দিন। মাথাকে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন যাতে আপনার চুল ময়েশ্চারাইজড থাকে। এরপর ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু করে নিন। চুল ভিজে থাকতে থাকতেই আঁচড়ে নিন ও শুকোতে দিন। দেখবেন ঘরে বসে পার্লারের স্ট্রেটনিং পাচ্ছেন!

Collected By : Dusbus

2495 views Answered

Related Questions

Next steps