2 Answers
কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে গতিশীল হলে, বস্তুর ঐ গতিই চলন গতি। চলন গতি সরলপথে হতে পারে, নাও হতে পারে। তবে, বক্রপথের চলন গতি পাওয়া খুবই কঠিন।
পদার্থবিজ্ঞানে পরিপার্শ্বের সাপেক্ষে কোন বস্তু বা ভৌত ব্যবস্থার স্বীয় অবস্থান পরিবর্তনকে গতি (motion) বলা হয়। গাণিতিকভাবে একে সরণ, দূরত্ব, বেগ, ত্বরণ এবং দ্রুতির মাধ্যমে প্রকাশ করা হয়। কোন বস্তুর গতিকে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে পর্যবেক্ষণ করা হয়। যে কোন রাস্তা, পার্ক, পৃথিবীপৃষ্ঠ, সূর্য, ছায়াপথ, পর্যবেক্ষকের অবস্থান, কোন বিন্দু তথা যে কোন কিছুকে প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করা যেতে পারে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন পরিমাপের মাধ্যমে এর গতি পরিমাপ করা হয়। পক্ষান্তরে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তু তার অবস্থান পরিবর্তন না করলে অর্থাৎ বস্তুটি স্থির থাকলে এই অবস্থাকে স্থিতি বলা হয়।
কোন বস্তুর গতি যদি একটি সরলরেখা বরাবর হয় তবে এ গতিকে চলন গতি বলা হয়। বিস্তারিতভাবে বলা যায়, রৈখিক গতির ফলে গতিশীল বস্তুর মধ্যকার যে কোন দুটি বিন্দুর সংযোজক সরলরেখা সর্বদাই বস্তুটির গতিপথের সমান্তরালে অগ্রসর হবে। চলন গতিকে রৈখিক গতিও বলা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy