1 Answers
গ্রন্থগত বিদ্যা হলো বইয়ের বিদ্যা বা জ্ঞান। একে প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলা চলে। আর পরহস্তে ধন হলো অন্যের কাছে নিজের অর্থ, ধন বা সম্পদ থাকা। যখন মানুষ বাস্তব জীবনে কোনো সমস্যা বা বিপদের মুখোমুখি হয়, তখন গ্রন্থগত বিদ্যা কোনো কাজে আসে না। তখন দরকার পড়ে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বা জ্ঞানের, যা নিজস্ব বুদ্ধি, বিবেক দিয়ে অর্জন করতে হয়। আবার বাস্তব জীবনে হঠাৎ করে আর্থিক কোনো সমস্যার মুখোমুখি হলে, অন্যের কাছে থাকা নিজের অর্থ সাথে সাথে পাওয়া যায় না, ফলে দ্রুত আর্থিক সমস্যা দূরীভূত করা সম্ভব হয় না। কিন্তু নিজের অর্থ, ধন, সম্পদ যদি সবসময় নিজের কাছেই থাকে, তাহলে কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হলে সাথে সাথে সেটা কাজে লাগানো যায়। যেহেতু বাস্তব জীবনে সত্যিকারের প্রয়োজনের সময় গ্রন্থগত বিদ্যা আর অন্যের কাছে থাকা অর্থ, সম্পদ কাজে আসে না, সেহেতু প্রয়োজনের সময় গ্রন্থগত বিদ্যা কোনো বিদ্যা নয়, পরহস্তে ধন কোনো ধন নয়। সেজন্যই বলা চলে,
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy