1 Answers

মুমিনের কোনো প্রকারভেদ নেই।

মুমিন হল ইসলাম ধর্মকে নিজ ধর্ম বলে বিশ্বাস ও স্বীকার করার পাশাপাশি তা নিজের ভেতরে ও বাহিরে ধারণ করে এবং সাথেসাথে কঠোরভাবে এর নির্দেশাবলী মেনে চলে এমন ব্যক্তি। অর্থাৎ - বলা যায়, সকল মুমিন মুসলিম, কিন্তু সকল মুসলিম মুমিন নয়।

মুমিন একটি আরবি শব্দ, যা মূলত আরবি ঈমান শব্দটি থেকে এসেছে। এর শাব্দিক অর্থ ‘বিশ্বাসী’ এবং এর দ্বারা একজন কঠোরভাবে অনুগত মুসলিমকে বুঝায়, যে অত্যন্ত দৃঢ়ভাবে ইসলামকে নিজের অভ্যন্তরের এবং বাহিরের সকল কর্মকান্ডে ধারণ করে এবং আল্লাহ তাআলার ইচ্ছার কাছে নিজেকে পূর্ণরুপে সমর্পণ করে। উল্লেখ্য, নারী মুমিনদের ক্ষেত্রে মু’মিনা শব্দটি ব্যবহৃত হয়।
3640 views Answered

Next steps