নতুন দাম্পত্য জীবন প্যারা?
1 Answers
ব্যাপার টা একটু ঘোলাটে তবে সব টা পজেটিভ ভাবে নিচ্ছি। হুম এক জন ভাই তাঁর বোনের সাথে ফ্রি হতেই পারে বোন কে মেসেজ দিতেই পারে তবে কথা বার্তার মধ্যে অবশ্যই শ্লালীনতা থাকতে হবে। আপনি বলছেন ভাই বোন কে আপত্তিকর মেসেজ দিয়েছে যেহেতু মেসেজ টা আপনার ইমো তে দিয়ে ছিল সেহেতু ধরে নিলাম মজা করে নিয়েছে কিন্ত আপনি বলছেন মেয়ের ভাই আপনার সুমন্দি হয় মানে অবশ্যই বোন টি ছোট আর ছোট দুলাভাই এত সাথে এই ভাবে কেউ মজা করা না আবার কেউ কেউ মজা করে থাকতে পারে তাই এই ব্যাপার টিকে মজা হিসাবে নিন। মেয়ে মায়ের বাসাতে যাবে এতে রাগ করলে চলবে না। কারণ একটা মেয়ে সেই ছোট থেকে অনেক টা সময় তাঁর মায়ের বাসাতে কাটাই। তাঁর তো মায়া থাকবেই মায়ের প্রতি । অন্যদিকে আপনাদের বিয়ে হয়েছে নতুন সেখানে তো মেয়ে টা একটু মা পাগল হবেই কারণ এতো সহজে এত দিনের মায়া কাটাতে পারবে না। এই বিষয় টিকেও স্বাভাবিক নিন। আপনার মায়ের পছন্দ কথা টা শুনতে খারাপ লাগলঃ আপনার মা ও জানে একটা মেয়ে যখন বিয়ে হয়ে বরের বাড়িতে আসে তখন সেখানে তাঁর মানিয়ে নিতে কত টা কষ্ট হয়। কত টা যন্ত্রণা সহ্য করতে হয়। কত রাত বালিশ ভেজাতে হয় সব টাই তাঁর জানা তবুও রাগ করবেন কেন...!?? নতুন বিয়ে হয়েছে কিছু দিন গেলে সব টাই ঠিক হয়ে যাবে। আমার মতে আপনার মায়ের এই রকম ভাবে রাগ করা টা ঠিক নয়। ছেলের বউ এর স্থানে যদি নিজের মেয়ে থাকত তাহলে হয়তো উনি ও বার বার ফোন দিতেন মেয়ের খোঁজ নিতেন,,,, মেয়ে বার বার আসতে বলতেন,,, ।। ভাই এর সাথে মেসেজ করা টা নিয়ে হয়েছে সমস্যা তাই তো হুম ভাই এর সাথে সব সময় মেসেজ ও করা যাবে না। আচ্ছা জানেন একটা বোন ভাইয়ের কত টা জুড়ে থাকে। কিছু কথা আছে যে গুলা কল দিয়ে বলা যায় না। এই ধরুন আমার কথা আমার ভাই বিদেশ থাকে তাঁর সাথে আমি মেসেঞ্জার এ চ্যাট করি। ভাই ফ্রি হলেই মেসেজ দেয় বা আমি ফ্রি হলেই ভাই কে মেসেজ দিয়। আমার ভাই আমাকে মেসেজ এ I love you pagli বলে। এই কথাটা কে কি আপনি খারাপ ভাবে নিবেন....!?? ভাই যতটা সহজ ভাবে মেসেজ এ নিজের মনের ভাব টা প্রকাশ করতে পারে কল দিয়ে কথা বললে কখনোই পারবে না। ভাই এর সাথে কথা বলুক না কেন এতে কি সমস্যা তবে হ্যাঁ সব সময় না বলা টাই ঠিক হবে। আপনি আপনার স্ত্রী কে বোঝান ঝামেলা না করে সুন্দর ভাবে বোঝান। মেয়েরা যখন শশুড় বাড়ি থেকে বাপের বাড়ি যায় তখন মা এই কথায় বলে তুই শুখাই গেছিস। মেয়ে যদি শশুড় বাড়িতে হাজার সুখে থাকে তবুক মা এই কথাই বলে কারণ কি জানেন ঃঃ মা এক দিন তাঁর মেয়ে কে না দেখলে মনে করেন মেয়ের শরীর টা খারাপ হয়ে গেছে। তাই সব কিছু পজিটিভ নিন। আপনার বউ কে একটু বুঝিয়ে বলুন তাহলে আশা করছি সব টাই ঠিক হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy