2 Answers
শুধু র্যাম ভালো হলে হবে না,তার সাথে ভালো হতে হবে ফোনটির প্রসেসর।কারন প্রসেসর যদি ভালো না হয়,তাহলে ফোনটি গরম হয়ে যাবে,মাঝে মাঝে লোড নিতে না পারায় ফোনটি রিস্টার্ট নিবে,কোনো বড় ধরনের অ্যাপস কিংবা গেমস খেলতে পারবেন না।আর এসব সমস্যা যদি চলতে থাকে,তাহলে ফোনটি একসময় হ্যাং হয়ে যাবে।তাই র্যাম এর সাথে সাথে প্রসেসরও ভালো হতে হবে।
একটি ফোন তৈরি করার জন্যে বিভিন্ন হার্ডওয়্যার বেস এলিমেন্ট প্রয়োজন হয়। যেমন : Processor, Chipset, RAM, ROM এবং জিপিএস ও নেটওয়ার্ক সিস্টেম জন্যে বিভিন্ন ক্ষুদ্র চিপ সংযুক্ত করা হয়। সবগুলো সমন্বয়েই একটি অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন তৈরি হয়। এখন আপনার ফোনে 4GB RAM আছে কিন্তু আপনার প্রসেসর স্পিড ধরে নিন ১.২ GHz আপনি গেম খেলা শুরু করতে কিন্তু গেম লোড নিচ্ছে না এর কারণ হচ্ছে আপনার প্রসেসর স্পিড কম। এক্ষত্রে কিছুক্ষণ পর আপনার ফোন হ্যাং করবে। এছাড়া ফোনে ভালোমানের চিপসেট প্রয়োজন। আপনি মিডিয়াটেক চিপসেট দিয়ে ভালোমানের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না। এরফলে ফোন দ্রুত গরম হবে। যদি স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করেন তাহলে অন্যান্য ফোন তুলনায় গরম হওয়ার সম্ভাবনা কম। সুতরাং, শুধু সেটে হাই কোয়ালিটি রেম থাকলেই ফোন ভালো কাজ করবে না। এর সাথে উন্নতমানের প্রসেসর, চিপসেট, ব্যাটারি, জিপিইউ প্রয়োজন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy