1 Answers

পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ। তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন। (সুরা আরাফ, আয়াতঃ ৫৪) আল্লাহ যথাযথভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মানুযায়ী ফল দেওয়া যেতে পারে। আর তাদের প্রতি যুলুম করা হবে না। (জাসিয়াঃ ২২) তিনি আসমানসমূহ ও জমীনের স্রষ্টা। আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, তখন কেবল বলেন ‘হও’ ফলে তা হয়ে যায়। (বাকারাঃ ১১৭) আল্লাহ বলছেন, তিনি পৃথিবীর সব কিছু বানিয়েছেন মানুষের জন্য, আমাদের সবার জন্য। কোনো বিশেষ জাতি, দেশের জন্য নয়, পৃথিবীর সব মানুষের জন্য। পৃথিবীতে যা আছে, তার সব কিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্যই। (সুরা বাকারাঃ ২৯) মহান আল্লাহ তাআলা কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেন নি। প্রত্যেক সৃষ্টির পিছনে রয়েছে কোনো না কোনো বিশেষ কারন। এমনকি পৃথিবীতে আছে যা কোনো কাজের না বা যার কোনো দরকার নাই। মহান সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন তার সব কিছুরি কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে। যদি পৃথিবীর কথা বলা হয় তাহলে বলা যেতে পারে পৃথিবী সৃষ্টির কারণ হল এই যে, যাতে মানব সম্প্রদায় বসবাস করতে পারে। এবং তার ইবাদাত করতে পারে। বিস্তৃত ও বিশাল পৃথিবীকে তিনি বৈচিত্র্যময় পাহাড়- পর্বত, খাল-বিল, নদী-নালা, সাগর-মহাসাগর ও সারি সারি বৃক্ষ ও তৃণলতার সমারোহে বিন্যাস করেছেন। এতে রয়েছে মানুষসহ হাজারো রকমের জীব- জন্তু ও পশুপাখি। মানুষের পুষ্টি ও তৃপ্তির জন্য আল্লাহ তাআলা এই স্থলভূমিতে হরেক রকমের খাদ্যশস্য ও সবজির আবাদযোগ্যতা দান করেছেন। এইভাবেই তিনি পৃথিবীকে করেছেন মানুষের বসবাস উপযোগী- সুন্দর এক জগৎ।

2913 views Answered

Related Questions

Next steps