বায়োইনফরমেটিক্স প্রযুক্তি কাকে বলে?

বইয়ের ভাষা পড়ে বুঝিনি। কেউ নিজের মতো করে বুঝালে ভালো হয়। 
3216 views

3 Answers

কম্পিউটার ও জীববিজ্ঞানের পরিশুদ্ধ এক সংস্করণকেই সাধারণত বায়োইনফরমেটিক্স বলা হয়।

3216 views Answered

বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করা হয়। বায়োইনফরমেটিক্সে যেসব ডেটা ব্যবহৃত হয় তা হলো ডিএনএ, জিন, এমিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড ইত্যাদি।

3216 views Answered

বায়োইনফরমেটিক্স (Bioinformatics) এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ে গবেষণাই এখানে অন্তর্ভুক্ত হয়। কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান অনেক সময় সিস্টেম্স জীববিজ্ঞান-এর সমতুল্য হয়ে যায়। জীবতথ্যবিজ্ঞানের জগতে গবেষণার বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে সিকুয়েন্স অ্যালাইনমেন্ট, জিন অনুসন্ধান, জিনোম সমন্বয়, প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট , প্রোচিন গঠন ভবিষ্যদ্বাণী, জিন বহিঃপ্রকাশ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী, প্রোটিন-প্রোটিন মিথস্ক্রিয়া এবং বিবর্তনের নকশা প্রণয়ন। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিক্স।

3216 views Answered

Related Questions

Next steps