অ্যান্ড্রয়েড 10.0 কিউ সম্পর্কে কিছু সুবিধা বা স্পেসিফিকেশন জানতে চাই?

অ্যান্ড্রয়েড 10.0 কিউ তে অন্যান্য অ্যান্ড্রয়েড ভার্সন এর চেয়ে কী কোন নতুন সুবিধা যোগ করা হয়েছে?
2700 views

1 Answers

১। ডার্ক মোডঃ এতে থাকবে ডার্ক মোড। এর থিম হবে ডার্ক। ফলে ব্যবহারকারীর ব্যাটারি সাশ্রয় হবে এবং সর্বপরি চোখের প্রশান্তিও মিলবে। ২। এআই সুবিধাঃ ফলে স্মার্ট বার্তা পাঠানো যাবে এর মাধ্যমে। নোটিফিকেশনের জন্য এটি কাজ করবে। ৩। নজরদারীঃ ফলে অ্যান্ড্রয়েড ১০ ফোনে পাওয়া যাবে ফ্যামিলি লিংক। এর সুবিধা হচ্ছে পরিবারের যেসব ছোট সদস্য সবসময় স্মার্টফোনের পড়ে থাকে তাদের  রাখা যাবে নজরে। ৪। ফোকাস মোডঃ এই মোডের মাধ্যমে সেসব প্রয়োজন ছাড়া অন্য অ্যাপ বন্ধ রাখা যাবে। ফলে বিরক্তির কোন প্রশ্নই আসবে না। ৫। ক্লিয়ার সাউন্ডঃ অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে ডিভাইসের সাউন্ড আরও ক্লিয়ার বা পরিষ্কার শোনা যাবে। ৬। নতুন ইমোজিঃ ৬৫ টি আলাদা নতুন ইমোজি থাকবে। ৭। গোপনীয়তাঃ অপারেটিং সিস্টেমটিতে প্রায় ৫০টি গোপনীয়তা ও নিরাপত্তা সুবিধা থাকছে। এর ফলে কোন অ্যাপ যদি ডিভাইসের অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করে, তাহলে তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। এমনকি কোন অ্যাপের ত্রুটি সংশোধনের কাজ বা তা জানিয়ে দিতে পারবে এটি।  আশা করি আমি আপনাকে সাহায্য করতে পেরেছি।

2700 views Answered

Related Questions

Next steps