একটা প্রশ্নের মানসম্পন্ন উত্তর পাইনি। উত্তর দিছে কিন্তু ৫০% ভাল হইছে আর ৫০% ভুল। এখানে এতজন নিবন্ধন করা সদস্য রয়েছে । তারপরও এমন হয়
2688 views

1 Answers

আমি আপনার কিছু প্রশ্ন দেখলাম। আপনি কোন টেকনিক্যাল প্রশ্ন করেননি যে উত্তর ম্যাথের মত খাটি হবে। আপনি যে প্রশ্ন করেছেন তা অনেকটা কোন বিষয়ে জানতে চাওয়া। কাজেই যে যতটুকু জানে তা বলেছে। এখানে ভূল পাইলেন কই? নিজ মতের মত না হলেই কি ভূল? যদি এমন হয় তবে তার অর্থ আপনি ঐ বিষয়ে জানেন। আর যা জানেন তা প্রশ্ন না করে অন্যের উত্তর দেয়াই যুক্তিযুক্ত। প্রপোজ বিষয়ে প্রশ্ন দেখলাম। এটি এক এক জনের কাছে এক এক রকম। ভূল ঠিকের প্রশ্ন ওঠে না।  আর কিছু প্রশ্নের উত্তর পাননি। তেমন প্রশ্নও দেখেছি। এক্ষেত্রে হয় সঠিক ভাবে তেমন কেউ বলতে পারেননি অথবা এমন বিষয়ে হয়ত কারো আগ্রহ কম। তবুও অপেক্ষা করুন, উত্তর হবে বলেই আশা করছি। আর একান্তই জরুরী হলে সদস্য পেজে যেয়ে বিষয়ের উপর বিশেষজ্ঞ কাউকে মেসেজ করে বলতে পারেন। তিনি উত্তর দিবেন। কারন মেসেজ করলে তিনি বুঝবেন যে জরুরী দরকার। অবশ্যই লিংক সহ মেসেজ করবেন।

2688 views

Related Questions