আমি যদি কোন তামাক জাত দ্রব্যের বড় কোম্পানীর সাথে কাজ করি তাহলে কি কাজ টি করা হারাম হবে?

আমি যদি কোন তামাক জাত দ্রব্যের বড় কোম্পানীর সাথে কাজ করি তাহলে কি কাজ টি করা হারাম হবে? ধরেন আমি জাপানিজ ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিযে পরোক্ষভাবে কাজ করি তাহলে কি কাজ করা জায়েজ হবে নাকি হারাম? আমার মনে হচ্ছে যেহেতু তামাক দ্রব্য শরিয়াহ মোতাবেক হারাম পণ্য তাই একটু দ্বিধায় আছি ।
2848 views

2 Answers

হ্যা। কারন তামাক নেশা জাতীয়  দ্রব্য। আর ইসলামে নেশা জাতীয়  জিনিস হারাম ও নিষিদ্ধ। তাই আপনার উক্ত জায়গায় কাজ করা উচিত নয়।

2848 views Answered

কোন তামাক জাত দ্রব্যের বড় কোম্পানীর সাথে কাজ করলে তা হারাম হবে। রাসুল (সাঃ) বলেনঃ সমস্ত নেশাকারী বস্তু মদ আর প্রত্যেক নেশাকারী বস্তু হারাম। রাসুল (সাঃ) থেকে আরো সুপ্রমাণিত যে, মদ্যপানকারী, মদ প্রস্তুতকারী, সে ব্যাপারে নির্দেশ প্রদানকারী, বহণকারী, যার নিকট তা বহন করে নিয়ে যাওয়া হয়, উহার বিক্রেতা, ক্রেতা এবং তার মূল্য ভক্ষণ কারী সবাইকে অভিশম্পাত করেছেন। তিনি আরো বলেনঃ যার অধিক সেবন নেশা নিয়ে আসে তার অল্পও হারাম। যে ফ্যাক্টরীতে শুধু মাত্র নেশা জাতীয় বস্তু তৈরী করা হয় সেখানে মুসলিম ব্যক্তির কাজ করার বিধান প্রকাশ্য হারাম। এগুলোর জন্য ফ্যাক্টরী নির্মাণ করা এবং এগুলো ব্যবহার করা বা তাতে কাজ করা সবই হারাম। (মুসলিমঃ ৩৭৩৩ ফাৎওয়া প্রদানের স্থায়ী কমিটি, ফাতাওয়া ইসলামিয়্যাহঃ ৩/৩৭২)

2848 views Answered

Related Questions

Next steps