3 Answers


ইদ্দত হচ্ছে কোনো নারীর স্বামী যদি মারা যায় অথবা তাকে তালাক দেওয়া হয়, তাহলে তিনি এর পর পরই অন্য কাউকে বিয়ে করতে পারেন না। 

কারণ, ঐ নারীর গর্ভে আগের স্বামীর সন্তান আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। আর শরীয়ত এই নিশ্চিত হওয়ার সময় নির্ধারণ করে দিয়েছে তালাক হলে পরপর ৩টি পূর্ণাংগ ঋতুকালীন সময়। আর স্বামী মারা গেলে ইদ্দত হচ্ছে ৪ মাস ১০ দিন।

এই সময়ের মাঝে যদি কোনো গর্ভ সঞ্চার হওয়ার লক্ষণ প্রকাশিত প্রকাশিত না হয় তাহলে তিনি ইদ্দত শেষ হলে অন্য কাউকে বিয়ে করতে পারবেন। আর যদি গর্ভ প্রকাশিত হয় তাহলে তার ইদ্দত হবে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত। সন্তান জন্ম নিলে এর পরে তিনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন।

2969 views Answered

কোন মহিলার স্বামী মারা গেলে তার জন্য শোকপালন‌ করা আবশ্যক। এর ইদ্দত (মেয়াদ) হল, চার মাস দশ দিন যদি সে গর্ভবতী না হয়। আল্লাহ তায়ালা বলেন: وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرً "আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে,তখন স্ত্রীদের কর্তব্য হলো নিজেদেরকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। " (সূরা বাকারা: ১৩৪) আর গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ট হওয়া পর্যন্ত ইদ্দত পালন করবে। আল্লাহ তায়ালা বলেন: وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ “গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। ” (সূরা তালাক: ৪) .......ইদ্দত শেষ হওয়া পর্যন্ত বিয়ে করা বা বিয়ের প্রস্তাব দেয়া বৈধ নয়। ,,,,শাইখ আব্দুল্লাহিল হাদি

2969 views Answered
  • ইদ্দতঃ ইসলামে স্বামীর মৃত্যুর পর বা তালাকের পর একজন মহিলাকে ইদ্দত পালন করতে হয়। সেই (ইদ্দত কালীন) সময়ের মধ্যে একজন মুসলীম নারীর পুন:বিবাহ ইসলামে নিষিদ্ধ।
  • প্রকারভেদঃ একজন মুসলীম নারীর জন্য ইদ্দত ২ প্রকার। যথাঃ
  1. তালাকের পর।
  2. স্বামীর মৃত্যুর পর।
  • তালাকের পর ইদ্দতঃ তালাকের পর একজন মুসলীম নারী ৯০ দিন বা তিন চন্দ্র মাসের মধ্যে কাউকে বিয়ে করতে পারবে না। এই ৯০ দিন হচ্ছে তালাকের পর তার ইদ্দত কালীন সময়।
  • স্বামীর মৃত্যুর পর ইদ্দতঃ স্বামীর মৃত্যুর পর একজন মুসলিম নারী ৪ মাস ১০ দিন (১৩০ দিন) বা চার চন্দ্র মাসের মধ্যে কাউকে বিয়ে করতে পারবে না। এই ১৩০ দিন হচ্ছে স্বামীর মৃত্যুর পর তার ইদ্দত কালীন সময়।
2969 views Answered

Related Questions

Next steps