1 Answers

সিজারে সেলাই করার পর ক্ষত অংশে  দাগ পড়ে যায়। এসব সমস্যা সমাধানের লক্ষে সম্প্রতি বিজ্ঞানীরা অসাধারণ গুণসম্পন্ন  এক সার্জিক্যাল আঠা তৈরি করেছেন। যার মাধ্যমে কোনো ছোটখাটো ক্ষত অল্প সময়ের মধ্যেই নিরাময় করা সম্ভব।


 গবেষণায় বলা হয়েছে, বিশেষ এই জেল বা আঠা তৈরি করা হয়েছে মেথাক্রাইলয়াল-সাবস্টিটিউটেড ট্রোপোইলাস্টিনের উপর ভিত্তি করে, যা একটি হাইব্রিড ইলাস্টিক প্রোটিন। এটি ত্বক বা কোনো অঙ্গের বাহ্যিক ক্ষত থেকে রক্তপাত বন্ধ এবং তা সারিয়ে তুলতেও সাহায্য করে। 

যুক্তরাষ্ট্রের বস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির গবেষক নাসিম আনাবি বলেন, মেথাক্রাইলয়াল-সাবস্টিটিউটেড ট্রোপোইলাস্টিন ফর্মুলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি খুব সহজে ত্বকের বাহ্যিক টিস্যুর সঙ্গে মিশে যেতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত সেরে ওঠে। 


2970 views Answered

Related Questions

Next steps