আমার বাথরুম ক্লিয়ার হয় না?

বাথরুমে আমার অনেক সময় লাগে তারপর ও পুরোপুরি ক্লিয়ার হয় না কোষ্ঠকাঠিন্য বলতে পারেন।।এর জন্যে কোন ঔষধ খাবো।।কোনটা খেলে ভালো হবে??একটু জানাবেন প্লিজ খুব কষ্টের মধ্যে আছি।।
2956 views

1 Answers

প্রথমেই বলে রাখিঃ বিস্ময়ে আমরা সরাসরি আপনাকে কোনো প্রকারের ঔষধ সাজেস্ট করতে পারি না।

যাদের পায়খানা ক্লিয়ার হয় না, অনেকক্ষণ ধরে বাথরুমে বসে থেকেও পায়খানা সম্পূর্ণ হয় না, ছেঁড়া ছেঁড়া পায়খানা (Fragmented stool) হয় অর্থাৎ একটু পায়খানা হয় তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর আবার একটু হয়। এরপরও মনে হয় পায়খানা ভেতরে রয়ে গেছে। বাধ্য হয়ে অনেকেই মলদ্বারের পাশে চাপ দিয়ে, মলদ্বারের দুই পাশে টান দিয়ে পায়খানা করেন।

এ রোগে মহিলা ও পুরুষ উভয়েই ভোগেন। তবে মহিলা রোগীর সংখ্যা বেশি। বিশেষ করে যাদের সন্তান সংখ্যা বেশি, যে মহিলাদের কোনো সন্তান নেই তাদেরও এ রোগ হয়। এদের মূল উপসর্গ হল তারা পায়খানার বেগ স্বাভাবিকভাবেই অনুভব করেন; কিন্তু পায়খানা ক্লিয়ারভাবে করতে পারেন না। এ রোগ হলে Colonoscopy পরীক্ষা এবং Magnetic resource defecogram করতে হয়।

চিকিৎসার জন্য রোগীদের মল নরম করার ওষুধ খাওয়ার উপদেশ দেয়া হয় এতে যদি কাজ না হয় তাহলে অপারেশন করা প্রয়োজন হয়। এ অপারেশনের নাম STARR (Stapled Trans anal rectal resection)। অপারেশনটি কয়েক বছর আগে ইটালিয়ান সার্জন প্রফেসর এন্টনিও লংগ আবিষ্কার করেন।

সোর্সঃ যুগান্তর
2956 views Answered

Related Questions

Next steps