১০ই মহরমের তাজিয়া মিছিল এবং নিজের শরীরে ছুরিকাঘাত সম্পর্কে জানতে চাই।বিস্তারিত ভেতরে?
1 Answers
সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।
ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ নানা ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়।
৬৮০ খ্রিষ্টাব্দে এই দিনে ফোরাত নদীর তীরে ঐতিহাসিক কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) সপরিবারে নির্মমভাবে শহীন হন।
এজন্য শিয়া সম্প্রদায় পবিত্র আশুরা উপলক্ষে শোকের প্রতীক হিসেবে তাজিয়া মিছিল বের করেন। উক্ত মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি। মিছিল থেকে ‘হায় হোসেন, হায় হোসেন’ স্লোগানে মাতম করতে দেখা যায় যুবকদের। মিছিলে বুক চাপড়ে, মাতম করে শোক প্রকাশ করেন শিয়া ধর্মাবলম্বীরা।
বিশ্বের বিভিন্ন দেশে শিয়া মতাবলম্বীরা তাদের নিজেরে শরীরে ছুরি মেরে কষ্ট অনুভব করেন। এটা ইসলাম সমর্থন করে না। এবং এতে ইসলামের কোন নির্দেশ নেই।
আল্লাহ তায়ালা বলেন, তোমরা নিজেদের জীবন ধংশের সম্মুখীন করো না। (সূরা আল-বাকারাঃ ১৯৫)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy