4 Answers
প্লেটোর সঠিক জন্ম তারিখ জানা যায়নি। প্রাচীন তথ্যসূত্রগুলো অধ্যয়নের মাধ্যমে আধুনিকতম বিশেষজ্ঞরা ধারণা করেছেন, প্লেটো খ্রিষ্টপূর্ব ৪২৮ অথবা খ্রিষ্টপূর্ব ৪২৭ এর কোন এক সময়ে/দিনে গ্রিসের এথেন্স অথবা এজিনায় জন্মগ্রহণ করেন।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
4333 views
Answered
প্লেটো ৩২৭ খ্রীস্টপূর্বে এথেন্সের সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেন ।
তথ্যসূত্র: বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী
4333 views
Answered
-
প্লেটো : বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক।
-
প্লেটো (প্রাচীন গ্রিক ভাষায় Πλάτων প্লাতন্)।
-
(জন্ম : খ্রিষ্টপূর্ব ৪২৭ এবং মৃত্যু : খ্রিষ্টপূর্ব ৩৪৭)।
-
তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন এবং দার্শনিক এরিস্টটল তার ছাত্র ছিলেন। এ হিসেবে প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রভাবশালী তিনজন দার্শনিকের মধ্যে প্লেটো দ্বিতীয়। প্রথম সক্রেটিস এবং শেষ এরিস্টটল। এরাই পশ্চিমা দর্শনের ভিত রচনা করেছেন বলা যায়। প্লেটো একাধারে গণিতজ্ঞ এবং দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবে খ্যাত। তিনিই পশ্চিমা বিশ্বে উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান গড়ে তুলেন। এটি ছিল এথেন্সের আকাদেমি। প্লেটো সক্রেটিসের অনুরক্ত ছাত্র ছিলেন, সক্রেটিসের অনৈতিক মৃত্যু তার জীবনে প্রগাঢ় প্রভাব ফেলেছে।
-
খ্রিষ্টপূর্ব শব্দের অর্থঃ যিশুখ্রিষ্টের জন্মের পূর্ববতী সময়।
-
'জন্মঃ খ্রিষ্টপূর্ব ৪২৭' বলতে বুঝায় যিশুখ্রিষ্টের জন্মের ৪২৭ বছর পূর্বে তাঁর জন্ম হয়েছিলো।
-
আবার 'মৃত্যুঃ খ্রিষ্টপূর্ব ৩৪৭' বলতে বুঝায় যিশুখ্রিষ্টের জন্মের ৩৪৭ বছর পূর্বে তাঁর মৃত্যু হয়েছিলো।
-
সুতরাং, তিনি বেঁচে ছিলেন (৪২৭-৩৪৭)+জন্মের বৎসর (১)=৮০+১=৮১ বৎসর।
-
সূত্রঃ উইকিপিডিয়া।
-
ধন্যবাদ।
4333 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy