1 Answers
মানুষের মস্তিষ্কের অসংখ্য কাজ রয়েছে। বলতে গেলে মানবজাতির অস্তিত্বই টিকে আছে মস্তিষ্কের কারণে।মস্তিষ্কের অসংখ্য কাজের মধ্যে কিছু কাজ উল্লেখ করা হলোঃ-
- স্নায়ুতাড়নার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
- চিন্তা, চেতনা, ইচ্ছা,আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে।
- জ্ঞান,স্মৃতি, ভাবনার প্রধান নিয়ামক হিসাবে কাজ করে।
- দর্শন,বাক,শ্রবণ,ঘ্রাণ আস্বাদন সহ ঐচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ করে।
- উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দেবে, সে সিদ্ধান্ত গ্রহণ করে।
- বিভিন্ন পেশির কাজের সমন্বয় সাধন করে।
- দেহের ভারসাম্য রক্ষা করে।
- চলাফেরা নিয়ন্ত্রণ করে।
- হৃদস্পন্দন, খাদ্যগ্রহন,ও শ্বসনের বিভিন্ন কার্যাবলিতে নিয়ামকের ভুমিকাটি পালন করে।
- জীবের অস্তিত্ব রক্ষায় এর ভূমিকা অপরিসীম।
2965 views
Answered